সেন্সর বোর্ডের জাঁতাকলে অক্ষয়ের ‘ওএমজি ২’! – দৈনিক গণঅধিকার

সেন্সর বোর্ডের জাঁতাকলে অক্ষয়ের ‘ওএমজি ২’!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৩ | ৫:৪২
চলতি বছর বলিউড তারকা অক্ষয় কুমারের ১টি ছবি মুক্তি পেলেও তা বক্স অফিসে সুবিধা করতে পারেনি। আগামী ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা তার নতুন ছবি ‘ওএমজি ২’। মুক্তির মাত্র এক মাস আগে (১১ জুলাই) তাতে স্থগিতাদেশ দেয় সেন্সর বোর্ড (সিবিএফসি)। সব দিক ভেবেচিন্তে, বিচার-বিশ্লেষণের পর মোট ২০টি দৃশ্যে কাঁচি বসিয়েছে সেন্সর বোর্ড। গত ১১ জুলাই সামনে এসেছে ছবির প্রথম ঝলক। আগামী ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা অক্ষয়ের ছবির। তার আগেই একের পর এক বাধা ‘ওএমজি ২’-এর সামনে। শোনা যাচ্ছে, ছবি দেখে বিচার বিশ্লেষণ করে একটা-দু’টো দৃশ্যে নয়, মোট ২০টি দৃশ্যে কাঁচি চালিয়েছে সিবিএফসি। শুধু তাই-ই নয়, ছবিকে ‘ইউ/এ’-এর বদলে ‘এ’ প্রশংসাপত্র দিতে চলেছে সেন্সর বোর্ড। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রভাস-কৃতি শ্যাননের ‘আদিপুরুষ’ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় সেন্সর বোর্ডকে। শেষমেশ ছবির কিছু সংলাপ বদল করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তাতেও লাভ হয়নি। দর্শকের সামনে মুখ পুড়েছে সেন্সর বোর্ডের। ‘আদিপুরুষ’ নিয়ে এমন অভিজ্ঞতার পর আর তার পুনরাবৃত্তি চায় না সেন্সর বোর্ড। তাই ‘ওএমজি ২’-এর মতো একটি ছবিকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে বোর্ড। ২০১২ সালে মুক্তি পেয়েছিলো ‘ওএমজি: ওহ মাই গড’ ছবিটির প্রথম সংস্করণ। বক্সঅফিসে বেশ হিটের তকমা পেয়েছিল। এতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এর প্রায় ১ দশক পর মুক্তি পেতে চলেছে অক্ষয়ের ‘ওএমজি: ওহ মাই গড ২’। ‘ওএমজি’-তে মহাদেবের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অক্ষয়ের সেই লুক। দিন কয়েক আগে একটি ভিডিও পোস্ট করেন অক্ষয়। সেই ভিডিওতে দেখা যায়, মহাদেবের বেশে সেজেছেন তিনি। মাথায় জটা, গলায় নীল আভা, চোখেমুখে ভস্ম মেখে বারাণসীর রাস্তায় হাঁটছেন। চারপাশে তখন ‘হর হর মহাদেব’ রব। সিনেমার দেবদেবীদের চরিত্রায়ণ ও ধর্ম সংক্রান্ত বিষয়টি এমনিই স্পর্শকাতর। সাধারণ দর্শকের ভাবাবেগে যাতে কোনও আঘাত না লাগে, সেই ভাবনা থেকেই এবার অতিরিক্ত সতর্ক সেন্সর বোর্ড। অক্ষয় কুমার ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, ইয়ামি গৌতম এবং অরুণ গোভিল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার