সোনালী ব্যাংককে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ৯৬ লাখ ৪ হাজার রুপি জরিমানা – দৈনিক গণঅধিকার

সোনালী ব্যাংককে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ৯৬ লাখ ৪ হাজার রুপি জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৪ | ৪:৪৭
বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানার আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসিকে ৯৬ লাখ ৪ হাজার রুপি জরিমানা করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। কেওয়াইসি (ব্যাংক হিসাব খোলার সময় গ্রাহককে যে নির্দিষ্ট ছকে নিজের তথ্য পূরণ করে ব্যাংকে জমা দিতে হয়)-সহ আরও বেশ কিছু নিয়ম অমান্য করায় এই জরিমানা হয়েছে সোনালী ব্যাংকের। একইসঙ্গে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়াকেও ১ কোটি ৪৫ লাখ রুপি জরিমানা করেছে ব্যাংকটি। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কেওয়াইসি নির্দেশাবলীসহ আরও বেশ কিছু নিয়ম মেনে না চলার জন্য সোনালী ব্যাংক পিএলসিকে ৯৬ দশমিক ৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংক পিএলসির ভারতীয় শাখা বাংলাদেশের সোনালী ব্যাংকেরই একটি অংশ। আরবিআই বলেছে, নির্দিষ্ট কিছু নিয়ম অমান্য করার জন্যেই এই জরিমানা ধার্য করা হয়েছে। এর জেরে ব্যাংক ও গ্রাহকদের মধ্যে কোনও লেনদেন বা চুক্তি প্রভাবিত হবে না। এই জরিমানা ছাড়া ব্যাংকের বিরুদ্ধে অন্য কোনও ব্যবস্থা নেওয়া হবে না। এ বিষয়ে জানতে সোনালী ব্যাংকের এমডি আফজাল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি। এদিকে জালিয়াতির কারণে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া টাকা সময়মতো ফেরাতে পারেনি সেন্ট্রাল ব্য়াঙ্ক। এর জন্যেও জরিমানা করা হয়েছে ভারতের এই সরকারি ব্যাংককে। এছাড়া অননুমোদিত ই–লেনদেনের সঙ্গেও যুক্ত ছিল ব্যাংকটি। সব মিলিয়ে মোট ১ দশমিক ৪৫ কোটি রুপি জরিমানা দিতে হবে সেন্ট্রাল ব্যাংককে। উল্লেখ্য, ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার আর্থিক অবস্থার সুপারভাইজরি মূল্যায়নের জন্য একটি বিধিবদ্ধ পরিদর্শন পরিচালনা করেছিল আরবিআই। এরপরই সেন্ট্রাল ব্যাংকের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ আরবিআই-এর। এর আগে অবশ্য সেন্ট্রাল ব্যাংককে নোটিশ জারি করে জবাবদিহি চেয়েছিল আরবিআই। বিবৃতিতে আরবিআই জানায়, নোটিশের জবাবে শুনানিতে সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকৈ যা বলা হয়েছে তা থেকে এটা স্পষ্ট যে উল্লেখিত অভিযোগ সত্যি। তাই আর্থিক জরিমানা আরোপের প্রয়োজন রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।