সৌদি আরবের এবার রিয়াদ এয়ার – দৈনিক গণঅধিকার

সৌদি আরবের এবার রিয়াদ এয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৩ | ৭:২৯
বিমান পরিবহণে ‘রিয়াদ এয়ার’ নামে নতুন আরেকটি জাতীয় এয়ারলাইন তৈরি করছে সৌদি আরব। দেশটির প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান রোববার এ ঘোষণা দেন। রাজধানী রিয়াদকে পরিবহণ, বাণিজ্য এবং পর্যটনের জন্য বিশ্বের অন্যতম প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে এই পরিকল্পনা করেছে দেশটি। আরব নিউজ, আলজাজিরা, রয়টার্স। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এয়ারলাইনটির সভাপতিত্ব করবেন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) গভর্নর ইয়াসির আল-রুমানিয়ান। সিইও নিযুক্ত হয়েছেন টনি ডগলাস। অত্যাধুনিক প্রযুক্তির এয়ারলাইনটি সৌদির তেল আয়ের বাইরেও জিডিপি বৃদ্ধিতে ২০ বিলিয়ন ডলার যোগ করবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নতুন কর্মসংস্থান পাবে ২ লাখেরও বেশি মানুষ। এছাড়া এটি ২০৩০ সালের মধ্যে প্রতিবছর ১২০ মিলিয়ন এবং ২০৫০ সালের মধ্যে ১৮৫ মিলিয়ন ভ্রমণকারীকে সেবা দিতে সক্ষম হবে। সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব এক টুইট বার্তায় বলেন, রিয়াদ এয়ারলাইন নিয়ে আমাদের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে সারাবিশ্ব থেকে ১০০ মিলিয়ন পর্যটক গ্রহণ করা। রিয়াদ এয়ার রক্ষণাবেক্ষণ ও পরিচালনার লক্ষ্যে গত বছরের নভেম্বরেই রিয়াদে ৫৭ বর্গকিলোমিটার আয়তনের একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা হাতে নেন কর্তৃপক্ষ। রিয়াদ এয়ারের জন্য ৮০টি উড়ান কেনার জন্য বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং এয়ার বাসের সঙ্গে আলোচনা শুরু করেছে পিআইএফ। খরচ ধরা হয়েছে ৩৫ বিলিয়ন ডলার।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল