সৌরভ গাঙ্গুলীর পক্ষ নেওয়ায় আইনজীবীকে জরিমানা – দৈনিক গণঅধিকার

সৌরভ গাঙ্গুলীর পক্ষ নেওয়ায় আইনজীবীকে জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:২০
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদ থেকে সৌরভ গাঙ্গুলীকে ‘ষড়যন্ত্র’ করে সরিয়ে দেওয়া হয়েছে- এমন অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সোমবার মামলার শুনানিতে সৌরভের আইনজীবী জানান, রজার বিনির ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া নিয়ে কোনো আপত্তি নেই সৌরভের। বিনির প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। সৌরভের এই সাক্ষ্যর পরই মামলাটি খারিজ করে দেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। মামলাটি খারিজ করে দেওয়ার পাশাপাশি জনস্বার্থে মামলা করা আইনজীবী রমাপ্রসাদ সরকারকে ২৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। মামলাটি খারিজ হওয়ার পর সৌরভের আইনজীবী বলেন, নিয়ম অনুযায়ী বিসিসিআইয়ের সভাপতি পদে সৌরভের তিন বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। তিনি সাফল্যের সঙ্গে নিজের কাজ করেছেন। দ্বিতীয়বার নির্বাচনে জন্য মনোনয়ন জমা দেননি সৌরভ। যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিনি। তার প্রতি সৌরভের পূর্ণ সমর্থন রয়েছে। প্রধান বিচারপতি সৌরভের আইনজীবীকে প্রশ্ন করেন, যেহেতু আপনার বিষয়ে মামলা করা হয়েছে আপনি কী চান এই মামলাকারীকে জরিমানা করা হোক? জবাবে তিনি ‘না’ বললেও মামলাকারী রমাপ্রসাদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের