হজ-ওমরাহ সহজ করতে ঢাকায় নুসুক প্ল্যাটফর্ম চালু করছে সৌদি – দৈনিক গণঅধিকার

হজ-ওমরাহ সহজ করতে ঢাকায় নুসুক প্ল্যাটফর্ম চালু করছে সৌদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৩ | ৯:৫৫
বাংলাদেশি হজ-ওমরাহ যাত্রীদের জন্য নুসুক প্ল্যাটফর্ম চালু করতে চলেছে সৌদি আরব। আগামী বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকায় এটি চালু করা হবে। এর ফলে হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশিরা আরও সহজে সৌদি আরবে যেতে পারবেন। তাছাড়া সাধারণ পর্যটকরাও প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন। আরব নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহের নেতৃত্বে সৌদির একটি প্রতিনিধি দল আগামী ২৪ ও ২৫ আগস্ট ঢাকা সফর করবেন। সেই সময়ে সৌদির এই মন্ত্রী বাংলাদেশে নুসুক প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নুসুক প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ সোমবার আরব নিউজকে বলেন, বাংলাদেশ সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। এমনকি এ অঞ্চলের শীর্ষ পাঁচটি বাজারের মধ্যে বাংলাদেশ একটি। তাই ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশি নাগরিক ও সাধারণ পর্যটকদের জন্য সৌদি ভ্রমণ আরও সহজ করতে ঢাকায় প্রথমবারের মতো নুসুক রোডশো করা হবে। আরব নিউজ বলছে, চলতি বছরের শুরুতে সৌদি পর্যটন কর্তৃপক্ষ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে নুসুক প্ল্যাটফর্ম চালু করেছিল। নুসুক মূলত হজ, ওমরাহ ও সাধারণ পর্যটকদের সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সহজভাবে সম্পন্ন করার একটা প্ল্যাটফর্ম। এতে প্লেনের টিকিট, হোটেল ভাড়া ইত্যাদি সব আগে থেকে ঠিক করা যায়। কয়েক বছর আগে এটি চালু করে সৌদি আরব।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন