হঠাৎ ‘গট ম্যারিড’ স্ট্যাটাসে বিভ্রান্ত ভক্তরা, যা জানালেন অপু বিশ্বাস – দৈনিক গণঅধিকার

হঠাৎ ‘গট ম্যারিড’ স্ট্যাটাসে বিভ্রান্ত ভক্তরা, যা জানালেন অপু বিশ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৩ | ৮:০৯
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলকালাম কাণ্ড ঘটে গেল আজ দুপুরে। বেলা ৩টা ৪৫ মিনিটে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে হঠাৎ দেখা যায় ‘গট ম্যারিড’ স্ট্যাটাস। মুহূর্তেই তা হয়ে যায় ভাইরাল। ঘটনার বিস্তারিত জানতে কথা হয় অপু বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। আসলে ফেসবুকের কিছু তথ্য আপডেট করার সময় এটি ঘটেছে। যখন বুঝতে পেরেছি এমন হয়েছে সঙ্গে সঙ্গেই ডিলিট করে দিয়েছি।’ অবশ্য অনেকেই আবার ধরে নিয়েছেন, অপুর প্রোফাইল হ্যাক হয়েছে। কিন্তু এই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন নায়িকা। যদিও অপুর এই ভাসমান অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে গেছে। শাকিব খান ইতিপূর্বে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন। সেই সূত্রে নিজের স্পাউজ হিসেবে অপু বিশ্বাস ও পুত্র জয়কে নিয়ে যাচ্ছেন সেই দেশে। হয়তো সেখানেই ফের সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তারা। এমনটাও মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে। প্রসঙ্গত, কয়েক দিন আগেই সাইবার বুলিং নিয়ে গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন অপু বিশ্বাস। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদের কার্যালয়ে গিয়ে তিনি এ অভিযোগ করেন। সংবাদমাধ্যমকে তখন তিনি জানান, ‘করেন কারণে-অকারণে ভিউ বাড়ানোর আশায় সাইবার বুলিং করা হচ্ছে। এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে, যা কোনোভাবেই কাম্য নয়। কারণ, আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। হয়তো আমরা চিত্রনায়িকা। কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন