হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ? – দৈনিক গণঅধিকার

হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৩ | ৮:১৯
ওয়ানডে সিরিজে বেশ কয়েকবার হোয়াইটওয়াশ হলেও ঘরের মাঠে কোনো প্রতিপক্ষই স্বাগতিক বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিতে পারেনি। সেই রেকর্ডই এখন হুমকির মুখে বাংলাদেশ। হোয়াইটওয়াশের চোখ রাঙানির সামনে লাল-সবুজ জার্সিধারীরা। মিরপুরে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে চট্টগ্রামে এসেছে তামিম ইকবালের দল। সোমবার ইংলিশদের বিপক্ষে শেষ ওয়ানডে হারলেই হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে বাংলাদেশ। যদিও বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলে গেছেন, শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে ক্রিকেটাররা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার বেলা ১২টায় সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস। রঙ্গনা হেরাথ সেরাটা ঢেলে দেওয়ার কথা বললেও সাগরিকায় ইংল্যান্ডের হারানো এতটা সহজ হবে না। পয়মন্ত এই ভেন্যুতে অনেক সাফল্য পেলেও সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের ভেন্যু বাংলাদেশের জন্য আতঙ্কে রূপ নিয়েছে। বিশেষ করে ব্যাটিংবান্ধব এই ভেন্যু তার রূপ বদলে ফেলেছে। মাত্র তিন মাস আগে এই ভেন্যুতে নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারত প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৪০৯ রান করেছিল। জবাবে ১৮২ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। ব্যাটিং পিচের সুবিধা নিয়ে ইংল্যান্ড কী করতে পারে সেটা মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতেই প্রমাণ করেছে। ফলে চট্টগ্রামের উইকেট একই রকম হলেও বাংলাদেশের হোয়াইটওয়াশের এড়ানোর সুযোগ ক্ষীণই বলা চলে। তার সঙ্গে ইংলিশদের বিপক্ষে এই মাঠে তারা পরিসংখ্যানেও পিছিয়ে। ৩ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে একটি, বাকি দুটি ম্যাচ জিতেছে সফরকারী ইংল্যান্ড।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন