১’লা জুন থেকে মংলা-বেনাপোল রেল রুটে ট্রেন চলবে, ভাড়া কত? – দৈনিক গণঅধিকার

১’লা জুন থেকে মংলা-বেনাপোল রেল রুটে ট্রেন চলবে, ভাড়া কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৪ | ১১:৩৪
সুদীর্ঘকালের প্রত্যাশিত বেনাপোল থেকে মংলা রুটের ট্রেনটি আগামী শনিবার (১ জুন) থেকে চলবে। খুলনা থেকে ছেড়ে আসা ট্রেন খুলনার ফুলতলা হয়ে যাবে মোংলায়। গত বছরের ১ নভেম্বর খুলনা-মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের সাত মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। বুধবার (২৯ মে) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আগামী শনিবার (১ জুন) সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে ট্রেন ছেড়ে যাবে মোংলার উদ্দেশে রওনা হয়ে দুপুর ১২টা ৩৫ মিনিটে পৌঁছাবে। একই ট্রেন মোংলা থেকে দুপুর ১টায় ছেড়ে বিকাল সাড়ে ৪টায় বেনাপোল পৌঁছাবে। সপ্তাহে মঙ্গলবার একদিনের জন্য এ রুটে ট্রেনটি বন্ধ থাকবে। সপ্তাহের অন্য দিনগুলো এ রুটে স্বাভাবিক নিয়মে ট্রেনটি চলাচল করবে। বেনাপোল থেকে মোংলার দূরত্ব প্রায় ১৩৮ কিলোমিটার। নতুন এই রুটের কার্যক্রম সম্পন্ন করতে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। ট্রেনটি বেনাপোল থেকে ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় পৌঁছাবে। বেনাপোল টু খুলনা চলাচলের সময় বেতনা এক্সপ্রেস ঠিক রেখে খুলনা-মোংলা রুটে চলাচলের সময় মোংলা এক্সপ্রেস নামে চলবে। খুলনা-মোংলা রেলপথের নির্মাণ প্রকল্পের পরিচালক মো. আরিফুজ্জামান জানান, বর্তমানে খুলনা থেকে মোংলা পর্যন্ত রেল লাইনে ট্রেন চলাচলের জন্য সম্পন্ন উপযোগী রয়েছে। ইতিমধ্যে আট স্টেশনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে গেছে। বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুজ্জামান জানান, খুলনা-মোংলা রুটের জন্য নতুন কোনও ট্রেন না। বেনাপোল-খুলনা রুটে চলমান বেতনা ট্রেনটিই মোংলা কমিউটার নামে মোংলা যাবে। বেনাপোল-খুলনা রুটে চলাচলের সময় বেতনা এক্সপ্রেস নামে চলবে। নতুন এ রুটে ৮৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই রুটের জন্য দেশের বিভিন্ন স্টেশন থেকে কিছু কিছু জনবল এনে আপাতত কাজ সম্পন্ন করা হবে। এই রুটে ট্রেন চলাচলের কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।