১৫ আগস্টের খুনিরা বঙ্গবন্ধুর ছায়াও ভয় পেত: তথ্যমন্ত্রী – দৈনিক গণঅধিকার

১৫ আগস্টের খুনিরা বঙ্গবন্ধুর ছায়াও ভয় পেত: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৩ | ১০:১৪
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৫ আগস্টের খুনিরা শুধু বঙ্গবন্ধুকে নয়, বঙ্গবন্ধুর ছায়া কেও ভয় পেয়েছিল। সে কারণে রাসেলকেও হত্যা করা হয়েছিল। শনিবার (৫ আগস্ট) বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, শেখ কামালের জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার আত্মার মাগফেরাত কামনা করি। মরহুম শেখ কামাল ছিলেন একজন মেধাবী তরুণ। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জীবন বাজি রেখে দেশমাতৃকার জন্য ঝাপিয়ে পড়েছিলেন। শেখ কামাল বহুগুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তিনি যেমন ছিলেন একজন ক্রীড়া সংগঠক ঠিক তেমনি ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একজন দক্ষ রাজনৈতিক সংগঠক। তিনি আবাহনী ক্রীড়া চক্রের মতো একটি প্রতিষ্ঠান বাংলাদেশে দাঁড় করিয়েছিলেন। যেই সংগঠন বাংলাদেশের ফুটবলকে পরিবর্তন করে দিয়েছিল এবং আধুনিক ফুটবলের সূচনা করেছিল। তথ্যমন্ত্রী বলেন, 'বেঁচে থাকলে পরবর্তী সময়ে দেশকে নেতৃত্ব দেওয়াসহ জাতিকে অনেক কিছু দিতে পারতেন এমন এই মেধাবী তরুণকে মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়েছিল। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি।' হাছান মাহমুদ বলেন, “দুঃখের বিষয়, বিএনপির মিছিলে এখনো 'পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগান দেওয়া হয়।এর মাধ্যমেই তারা স্বীকার করে নিচ্ছে যে তাদের নেতা জিয়াউর রহমান ১৫ আগস্ট হত্যাকাণ্ডের যুক্ত ছিলেন। ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিনে কেক কাটা সেই নির্মম হত্যাকাণ্ডকেই উপহাস করা। দেশ থেকে এই অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ হওয়া প্রয়োজন।”

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের