৪০০ ‘নট আউট’ সাকিব – দৈনিক গণঅধিকার

৪০০ ‘নট আউট’ সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৩ | ৫:০৪
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকের্ড গড়ে যাচ্ছেন সাকিব আল হাসান। দেশের হয়ে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই অলরাউন্ডার। ব্যাটে বলের নৈপুন্যে বিশ্বসেরা অলরাউন্ডার খেতাব এখনও দখল করে আছেন সাকিব। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় মাঠে নেমে আরও একটি রেকর্ড গড়েছেন সাকিব। এদিন নিজের ক্রিকেট ক্যারিয়ারের ৪০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন তিনি। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন সাকিব। সাকিবের আগে এই কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে আজ ৪২৭ তম ম্যাচ খেলছেন মুশফিক। সাকিব, মুশফিকের পর এই সমীকরণের তিন ও চার নম্বর পজিশনে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। রিয়াদ ও তামিম খেলছেন ৩৮৮ ও ৩৭৬ তম ম্যাচ। ৩০৮ ম্যাচ খেলে এই তালিকায় পাঁচে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল