৪ মামলায় জামিন পেলেন ইমরান খান – দৈনিক গণঅধিকার

৪ মামলায় জামিন পেলেন ইমরান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৩ | ১০:০৬
সন্ত্রাস ও দুর্নীতির চার মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। সন্ত্রাসের অভিযোগে ইসলামাবাদে দায়ের করা দুটি মামলায় জামিনের জন্য গতকাল মঙ্গলবার লাহোর হাইকোর্টে যান তিনি। শুনানি শেষে বিচারপতি শেহবাজ রিজভি ও বিচারপতি ফারুক হায়দার ২৭ মার্চ পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন। বিচারপতি আলী বাকার নাজাফীর নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ আরও দুই মামলায় ১০ দিনের জামিন মঞ্জুর করেন। এদিকে, পাকিস্তানে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার জেরে ইমরান খানকে তলব করেছে দেশটির পার্লামেন্ট। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার এক বিশেষ অধিবেশন বসবে পার্লামেন্টে। তাতে উপস্থিত থাকতে হবে ইমরান খানকে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দলটি। খবর- জিও নিউজ ও ডনের। মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠক হয়েছে। সেখানে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের ব্যাপারটি গুরুত্বের সঙ্গে আলোচনাও হয়েছে। বৈঠকে পার্লামেন্টে একটি বিশেষ সেশন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে উল্লেখ করেছে এপিপি। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে একটি গাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলি ও গাড়ির জ্বালানি ট্যাঙ্কের বিস্ফোরণে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতাসহ ১০ জন নিহত হয়েছেন। সোমবার প্রতিপক্ষের গুলিতে নিহত হওয়া পিটিআইয়ের ওই নেতার নাম আতিফ মুনফিক। জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ওমর তোফায়েল জানান, পিটিআইয়ের নেতাকে বহনকারী গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের