৮৪ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে আফগানদের ঐতিহাসিক জয় – দৈনিক গণঅধিকার

৮৪ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে আফগানদের ঐতিহাসিক জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৪ | ১০:১৯
টি-টোয়েন্টি বিশ্বকাপে ডার্ক হর্সদের অন্যতম আফগানিস্তান। তারা যে হেলাফেলার দল নয় তারই সাক্ষী হয়ে থাকলো গায়ানার ন্যাশনাল স্টেডিয়াম। কিউইদের ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে রশিদ খানের দল। যা টি-টোয়েন্টি ক্রিকেটে কিউইদের বিপক্ষে তাদের প্রথম জয়। টানা দ্বিতীয় জয়ে গ্রুপ সি-তে শীর্ষ স্থানও দখলে নিয়েছে আফগানরা। ১৬০ রানের লক্ষ্য দিয়ে নিউজিল্যান্ডকে কোণঠাসা করতে মূল অবদান পেসার ফজল হক ফারুকির। প্রথম বলেই ফিন অ্যালেনের স্টাম্প উপড়েছেন। তার পর কনওয়েকেও (৮) বিদায় দিয়েছেন তিনি। তার আঘাতেই ২৮ রানে ৩ উইকেট হারিয়ে পুরোপুরি বিপদে পড়ে যায় কিউইরা। ফারুকির পর কিউইদের বিধ্বস্ত করতে বাকি অবদান রশিদ খানের। অবস্থা এমন দাঁড়ায় যে, ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে আর দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। সর্বোচ্চ স্কোর বলতে গ্লেন ফিলিপসের ১৮। তাছাড়া ডাবল ডিজিটে রান তুলতে পেরেছেন শুধু ম্যাট হেনরি। অধিনায়ক কেন উইলিয়ামসনও ৯ রানে রশিদের শিকার হয়েছেন। শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ৭৫ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করতে ফারুকি ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন। ম্যাচসেরাও তিনি। সমসংখ্যক রানে ৪ উইকেট নিয়েছেন রশিদ খান। দুটি নিয়েছেন মোহাম্মদ নবী।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের