৯১ বালিকার সাথে ১৬২৩ বার যৌন অপরাধ – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ আগস্ট, ২০২৩
সময়ঃ ১০:৩৫ পূর্বাহ্ণ

৯১ বালিকার সাথে ১৬২৩ বার যৌন অপরাধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৩ | ১০:৩৫
যাকে অসহায় শিশুদের সুরক্ষায় দায়িত্ব দেয়া হয়েছে সেই ব্যাক্তিই শিশুদের সর্বনাশ করলো। কুখ্যাত এই অস্ট্রেলিয়ানের কুকর্মে লজ্জিত অনেক সাধারণ মানুষ। তাই তারা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অনেক নাগরিক সামাজিক মাধ্যমে তার বিচার দাবি করেছেন। আর কোনো মানুষ যেন এমন অপরাধ করতে না পারে সে ব্যাপারে আইন প্রনয়নেরও দাবি তাদের। জানা যায়, অস্ট্রেলিয়ার একজন সাবেক শিশুযত্ন কেন্দ্রের কর্মী ৯১টি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ দোষী সাব্যস্ত হয়েছেন। বলা হচ্ছে, দেশটির ইতিহাসে এটি সবচেয়ে মারাত্মক শিশু যৌন নির্যাতনের ঘটনা। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে ১ হাজার ৬২৩টি পৃথক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩৬টি ধর্ষণ, ১০ বছরের নিচে বয়সী শিশুদের সাথে ১১০টি যৌন মিলন এবং ৬১৩টি শিশু যৌন নির্যাতনের প্রচেষ্টা। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ২০০৭ থেকে ২০২২ সালের মধ্যে সিডনি, ব্রিজবেন এবং অন্যান্য স্থানের ১২টি পৃথক শিশুযত্ন কেন্দ্র থেকে অভিযোগগুলো এসেছে। ওই ব্যক্তি নিজেই তার কুকর্মগুলো রেকর্ড করে রেখেছিলেন এবং মেয়েগুলো বয়ঃসন্ধিতে পৌঁছার আগেই তার যৌন নির্যাতনের শিকার হয়েছিল। পুলিশ জানিয়েছে, যৌন নিপীড়নের শিকার ৮৭ অস্ট্রেলিয়ান শিশুকে শনাক্ত করা গেছে এবং বাইরের চার শিশুকে শনাক্তে আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করা হচ্ছে। ওই ব্যক্তি ডার্ক ওয়েবে ২০১৪ সালে শিশু নিপীড়নের ছবি ও ভিডিও প্রচার করলে তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান শুরু হয়। কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের বাসিন্দা ওই ব্যক্তিকে ২০২২ সালের আগস্টে গ্রেফতার করা হয় এবং তখন থেকেই পুলিশী হেফাজতে আছেন। নাম প্রকাশ না করা ওই ব্যক্তিকে আগামী ২১ আগস্ট ব্রিজবেনে ম্যাজিস্ট্রেট আদালতে তোলার তারিখ নির্ধারণ করা আছে। সূত্র : আলজাজিরা

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।