অন্য ক্রিকেট বোর্ডের লাভের টাকা নিয়ে যাচ্ছে ভারত, দাবি পাকিস্তানের – দৈনিক গণঅধিকার

অন্য ক্রিকেট বোর্ডের লাভের টাকা নিয়ে যাচ্ছে ভারত, দাবি পাকিস্তানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৩ | ৮:৫০
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান জাকা আশরাফ দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে পাকিস্তানের আয় বেড়েছে দ্বিগুণ। তারপরও খুশি নয় পাকিস্তান। তাদের দাবি ভারত অন্য ক্রিকেট বোর্ডের লাভের অংশ নিয়ে যাচ্ছে। আইসিসির চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন জানিয়ে জাকা আশরাফ বলেন, আমি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ এবং অন্য দেশের ক্রিকেট বোর্ডের সদস্যদের সঙ্গে দেখা করেছি। তাদের বলেছি, আমাদের একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমি বিশ্বাস করি, একসঙ্গে কাজ করলে অনেক ভালো হয়। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ আরও বলেন, এবার আইসিসি থেকে আমাদের প্রাপ্য দ্বিগুণ হয়েছে। কিন্তু অন্য দেশের লাভের অংশ কেটে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে দিয়ে দিচ্ছে আইসিসি। এটার বিরুদ্ধে আমরা আইসিসির সঙ্গে কথা বলেছি। পিসিবি চেয়ারম্যান আরও বলেন, ভারত কী করে এত বেশি টাকা পেল, সেটার হিসেব আমি আইসিসির কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু আমাকে বলা হয়েছিল সেই হিসেব নাকি পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠিকে দেওয়া হয়েছিল। আমি আইসিসিকে জানিয়েছি, নাজাম শেঠির কাছে এমন কোনও হিসেব নেই। কিন্তু আইসিসির চেয়ারম্যান আমাকে দুইবার বলেছেন, সব হিসেব নাকি নাজাম শেঠিকে দেওয়া হয়েছিল এবং তিনি সেটাতে সম্মতিও দিয়েছিলেন। ২০২৪-২৭ সালের মধ্যে আইসিসি থেকে লভ্যাংশের ৩৮.৫ শতাংশ তথা প্রতি বছরে প্রায় ১৯০০ কোটি টাকা করে পাবে ভারত। সূত্র: হিন্দুস্তান টাইমস

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।