নিউজ ডেক্স
আরও খবর
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।
ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের
১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।
শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য
কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান।
দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার
ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল।
বাংলা ব্লকেড
আবারও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের
কোটা সংস্কারের দাবিতে আবারো কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন'র ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে সমাবেশে মিলিত হয়। পরে সেখান থেকে তারা মিছিল নিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে গিয়ে অবরোধ করেন।
এসময় সড়কের দুই পাশে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এছাড়া মহাসড়কে শিক্ষার্থী গান, আবৃত্তিসহ সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা আন্দোলনের শুরুতে চার দফা দাবি নিয়ে আন্দোলন করলেও এখন আমাদের এক দফা দাবি, সব চাকরিতে ন্যূনতম কোটা বাস্তবায়ন করতে হবে। আমরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছি। আমরা শেষ পর্যন্ত আন্দোলন করবো। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।