আলমডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত – দৈনিক গণঅধিকার

আলমডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ১১:৫১
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজিবুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আলমডাঙ্গা-গাংনী আঞ্চলিক সড়কের কুয়াতলা-মুহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিবুল উপজেলার হারদি ইউনিয়নের থানাপাড়ার বুদো মিয়ার ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। রাজিবুল ইসলামের বন্ধু ইসতিয়াক মিজান বলেন, বুধবার সকালে গরু কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী হাটুভাঙ্গায় যাচ্ছিলেন রাজিবুল। এ সময় কুয়াতলা নামক স্থানে পৌঁছালে যাত্রীবাহী বাস এসবি পরিবহনের (ঢাকা মেট্রো-১৪-৮৯৯৮) সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে কুষ্টিয়া যাওয়ার পথেই তার মৃত্যু হয়। আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ আব্দুল গণি ঢাকা পোস্টকে বলেন, যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ঊর্ধ্বতন কর্মকতাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।