আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের আত্মপ্রকাশ, রয়েছে যেসব সংগঠন – দৈনিক গণঅধিকার

আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের আত্মপ্রকাশ, রয়েছে যেসব সংগঠন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ | ৭:০৭
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের আত্মপ্রকাশ হয়েছে। তার নাম ‘জুলাই ঐক্য’। জোটের অন্যতম সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদের দাবি, আওয়ামী লীগের পুনর্বাসন দেশের স্বাভাবিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট করার শামিল। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই স্পিরিট’ ধারণকারী সংগঠনগুলোর ঐক্য গঠন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জুলাই ঐক্য প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে জীবন দিতে হয় দুই হাজারের বেশি মানুষকে। একই সঙ্গে আহত ও পঙ্গু হন প্রায় ৩১ হাজার মানুষ। রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা পরিচালিত এ হামলা আন্তর্জাতিক মহলে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি লাভ করে। মুসাদ্দিক বলেন, বিভিন্ন রাজনৈতিক ও বেসরকারি মহলের কিছু অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা চালাচ্ছে। যা একদিকে শহিদ, আহত ও পঙ্গু জনগণের আত্মত্যাগের চূড়ান্ত অপমান। একই সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পুনর্বাসন দেশের স্বাভাবিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট করার শামিল। ‘জুলাই ঐক্য’ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মুসাদ্দিক বলেন, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শংকিত। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা বিভিন্ন দাবি তুলে জুলাইয়ে অংশ নেওয়া বিপ্লবীদের বিতর্কিত করতে চায়। আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। এই বাস্তবতা উপলব্ধি করেই আমরা বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনসমূহ নিয়ে আজ ‘জুলাই ঐক্য’ নামে আনুষ্ঠানিকভাবে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোটের ঘোষণা করছি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে জীবন দিতে হয় দুই হাজারের বেশি মানুষকে। একই সঙ্গে আহত ও পঙ্গু হন প্রায় ৩১ হাজার মানুষ। রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা পরিচালিত এ হামলা আন্তর্জাতিক মহলে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি লাভ করে। ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ জোটের মূল দাবির বিষয়ে তিনি বলেন, জোটের মূল ও একমাত্র দাবি হচ্ছে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও চব্বিশের গণহত্যা, শাপলা চত্বর ট্র্যাজেডি, পিলখানা ট্র্যাজেডি, গুম, খুন, দুর্নীতিসহ বিগত সাড়ে ১৫ বছরে যেসব অপকর্ম সংঘঠিত হয়েছে তার সঙ্গে জড়িত সবার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ক্যাম্পেইন জারি রাখা। সংবাদ সম্মেলনে জোটের আগামী কর্মসূচি ঘোষণা করা হয়। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে দলটি। ‘জুলাই ঐক্য’ জোটে রয়েছে যেসব সংগঠন ১. আপ বাংলাদেশ ২. ইনকিলাব মঞ্চ ৩. জুলাই রেভ্যুলেশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স ৪. জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) ৫. বিপ্লবী ছাত্র পরিষদ ৬. অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ৭. প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) ৮. স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (এসএডি) ৯. প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুসাব) ১০. রক্তিম জুলাই ১১. সোচ্চার ঢাবি ১২. নিরাপদ বাংলাদেশ চাই ১৩. একতার বাংলাদেশ ১৪. ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই ১৫. এইচআরএসএস ১৬. জুলাই বিগ্রেড ১৭. স্টুডেন্ট রাইটস ওয়াচ ১৮. আজাদ ফিলিস্তিন ১৯. জুলাই বিপ্লব পরিষদ ২০. স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন ২১. আমাদের মোহাম্মদপুর ২২. জাস্টিস ফর অল ২৩. রেড অ্যালায়েন্স ২৪. ছাত্র নাগরিক ঐক্য ২৫. ইউথ ফর পিস ২৬. ঢাকা মুভমেন্ট ২৭. ধানমন্ডি অ্যালায়েন্স ২৮. কমিউনিটি অ্যালায়েন্স ২৯. জুলাইয়ের প্রেরণা ৩০. মুক্তির আন্দোলন ৩১. ফ্যাসিস্টবিরোধী আন্দোলন ৩২. জনতার ঐক্য ৩৩. আগামীর বাংলাদেশ ৩৪. জুলাই মঞ্চ এবং ৩৫. পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক)

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।