আ. লীগ রাজতন্ত্র কায়েম করেছে: জিএম কাদের – দৈনিক গণঅধিকার

আ. লীগ রাজতন্ত্র কায়েম করেছে: জিএম কাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৩ | ৯:২৫
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি হতে পারে; কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের নয়। কারণ, তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কাজ করছে, তারা জনগণকে মুক্তি দেয়নি, জনগণের জন্য কিছুই করেনি। তারা জাতিকে বিভিন্নভাবে বিভাজন করে রেখেছে। আওয়ামী লীগ করলে সব ঠিক। আর না করলে বেঠিক। শনিবার দুপুরে শহরের টাউন হলে লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, বাংলাদেশের সবাই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। কেউ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, স্বাধীনতার বিপক্ষে কিছু লোক ছিল। বর্তমান মুক্তিযোদ্ধাদের তালিকায় এমন মানুষের নাম রয়েছে, যাদের অনেকেই মুক্তিযুদ্ধ করেননি। দেশ ভয়াবহ দুরবস্থার মধ্যে আছে। বিশাল খাদ্যভাণ্ডার কিনারায় এসে পৌঁছেছে। যেকোনো সময় পড়ে যাবে। সরকার দেউলিয়া হয়ে গেছে। ব্যাংকগুলোকে বিভিন্ন লোকের হাতে দিয়ে খালি করে ফেলেছে। গণতন্ত্রের নামে আওয়ামী লীগতন্ত্র বানিয়েছে তারা। রাজতন্ত্র মানে রাজার তন্ত্র। গণতন্ত্র মানে জনগণের সরকার, জনগণ সরকার গঠন করবে। এখন আওয়ামী লীগ রাজতন্ত্র কায়েম করেছে। উন্নয়নের নামে লুটপাট করছে। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মজিবুল হক চুন্নু এমপি। তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়ন করে ফেলেছে- তারা বলে। এখন সেই বিদ্যুৎ কই? নিজস্ব কিছু লোককে তারা বিদ্যুৎ উৎপাদনের কাজ দিল। তাদের বসানোর শর্তই ছিল বিদ্যুৎ না দিতে পারলেও সমস্যা নেই। বসে বসে চুরি করবা। আজ জনগণ বিদ্যুৎ পায় না। ৩২ বছরের দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, বিচারহীনতা, অর্থ পাচার, সন্ত্রাস ও চাঁদাবাজির জন্য দায়ী যারা, তারা আন্দোলনের নামে হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করেছিল। প্রায় নয় বছর পর জাতীয় পার্টির অন্যতম শক্তিশালী ইউনিট লক্ষ্মীপুর জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় রায়পুরের সাবেক এমপি মোহাম্মদ নোমান ও সদরের সাবেক এমপি মোহাম্মদ উল্লাহসহ তিনজন সভাপতি এবং সদস্য সচিব মাহমুদুর রহমান ও জেলার নেতা এম আরিফুর রহমানসহ তিনজন সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। কেন্দ্রীয় নেতারা ঢাকায় গিয়ে লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা দেবেন বলে ঘোষণা দিয়েছেন। সম্মেলনকে কেন্দ্র করে জেলা জাতীয় পার্টির প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে রায়পুর ও সদরের প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা ফেসবুকে সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের লেখা ও ব্যানার ফেস্টুনের পোস্ট দিয়েছেন। পিছিয়ে ছিল না সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সম্মেলনে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা এক কাতারে এসে দাঁড়িয়েছেন। সব বিভেদ ভুলে দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, শফিকুল ইসলাম সেন্টু, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, লক্ষ্মীপুর-২ (রায়পুর) সাবেক এমপি মোহাম্মদ নোমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বোরহান উদ্দিন মিঠুসহ জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক এমপি মোহাম্মদ উল্লাহ ও সঞ্চালনা করেন চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুর রহমান মাহমুদ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।