ইবিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কার্মকাণ্ডের নিন্দা – দৈনিক গণঅধিকার

ইবিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কার্মকাণ্ডের নিন্দা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৩৪
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথম বর্ষের এক ছাত্রীকে দীর্ঘ চার ঘণ্টা ধরে শারীরিক ও মানসিক নির্যাতন, বিবস্ত্র করে ভিডিও ধারণ, অশালীন ভাষায় গালাগালসহ নানাভাবে হয়রানি করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ছাত্রলীগ নেত্রী তাবাসসুম ইসলাম। এছাড়া শুধুমাত্র সন্দেহের বশে আবরার ফাহাদের খুনীদের উত্তরসূরী ছাত্রলীগ সন্ত্রাসীদের অমানুষিক নির্যাতনে চট্রগ্রাম মেডিকেল কলেজের দুজন সাধারণ শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করতে হয়েছে, একইরকম সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকেও বর্বর নির্যাতন করা হয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ক্যাডারেরা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী ও নৃশংস সংঘর্ষের মাধ্যমে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অব্যাহতভাবে নস্যাৎ করছে। হত্যাযজ্ঞ, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, ছাত্রী নিপীড়নসহ দেহব্যবসার অভিযোগ, বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর আক্রমণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহারসহ ছাত্রলীগের বিভিন্ন অপকর্মের কারণে দেশজুড়ে ছাত্রলীগ আজ এক আতঙ্কের প্রতিশব্দে পরিণত হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল দেশজুড়ে ছাত্রলীগের চলমান সন্ত্রাস ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, নির্বিঘ্নে নিজেদের অপকর্ম করে যাওয়া এবং সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের বিষয়ে বিরোধীমতের ছাত্রসংগঠনগুলো যাতে প্রতিবাদ করতে না পারে, সেকারণেই পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব ক্যাম্পাসে ছাত্রদলকে ক্যাম্পাসের বাইরে রাখার অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু যেকোন পরিস্থিতিতেই ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের সন্ত্রাসীদের রুখে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।