ঈশ্বরদীতে ছাত্রাবাসের ট্রাঙ্কে পাওয়া গেলো কিশোরের খণ্ডিত মরদেহ – দৈনিক গণঅধিকার

ঈশ্বরদীতে ছাত্রাবাসের ট্রাঙ্কে পাওয়া গেলো কিশোরের খণ্ডিত মরদেহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৪ | ১১:১৭
পাবনার ঈশ্বরদীতে একটি ছাত্রাবাস থেকে তপু হোসেন (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে শহরের মশুরিয়াপাড়ার অরণ্য ছাত্রাবাসের ৩০৫ নম্বর কক্ষে একটি টিনের ট্রাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তপু মশুরিয়াপাড়া এলাকার কাশেম হোসেনের ছেলে। সে স্থানীয় একটি ওয়ার্কশপে (কারখানায়) মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো। আটককৃতরা হলেন, মশুরিয়াপাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে আলিফ হোসেন (১৬) ও মো. মনিরুজ্জামান (২২)। তপুর চাচাতো ভাই রাজু বলেন, ১৫ জুন তপু নিখোঁজ হয়। এরপর তার মোবাইল থেকে কাশেম হোসেনকে ফোন দিয়ে জানানো হয় তপুকে আটকে রাখা হয়েছে। ১০ হাজার টাকা পাঠালে তাকে ছেড়ে দেওয়া হবে। কাশেম হোসেন ওই নম্বরে ১০ হাজার টাকা বিকাশে টাকা পাঠিয়ে দেন। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার বিকাল ৩টার দিকে কয়েকজন ছাত্র ঈদ শেষে ছাত্রাবাসে ফিরে ৩০৫ নম্বর কক্ষের সামনে গেলে একটি ট্রাঙ্ক থেকে দুর্গন্ধ বের হয়। এসময় তারা ছাত্রাবাসের মালিক টিপু হোসনকে ডেকে আনেন। খবর দিলে পুলিশ ট্রাঙ্কের ভেতর থেকে তপু হোসেনের মরদেহ উদ্ধার করে। পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, ছাত্রবাসের ট্রাঙ্ক থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।