উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ২ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে ৩ তরুণ নিহত – দৈনিক গণঅধিকার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ২ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে ৩ তরুণ নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ৬:১০
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপ আরসা এবং আরএসও এর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ক্যাম্পের তিন রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে আরসার সন্ত্রাসীরা। হামলায় আহত হয়েছেন আরও সাত রোহিঙ্গা। সোমবার (১০ জুন) সকালে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে সংগঠিত এবং নাশকতার চেষ্টা করছে আরসা সন্ত্রাসীরা। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হয়ে সোমবার সকালে ক্যাম্প-৪ এক্সটেনশনে হামলা চালায় আরসা সন্ত্রাসীরা। এসময় অপর একটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ আরএসও আরসার মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। পরে আরসার সন্ত্রাসীরা গুলি করে এবং কুপিয়ে তিন রোহিঙ্গাকে হত্যা করে। এ সময় গুরুতর আহত হয় ৭ জন। নিহত রোহিঙ্গারা হলেন, ক্যাম্প-৪ এক্সটেনশনের মো. ইলিয়াস, মো. ইসহাক ও ক্যাম্প-৩ ই-৬৪ এলাকার বাসিন্দা ফিরোজ খান। উখিয়া থানার পরিদর্শক মো. শামীম হোসেন বলেন, নিহত তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।