এমপি আজীম হত্যায় আমার ভাই দোষী হলে সাজা হবে: পৌর মেয়র সেলিম – দৈনিক গণঅধিকার

এমপি আজীম হত্যায় আমার ভাই দোষী হলে সাজা হবে: পৌর মেয়র সেলিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৪ | ৪:৩৩
কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ) সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে পুলিশি তদন্তে নাম উঠে এসেছে আক্তারুজ্জামান শাহিন নামের এক আমেরিকাপ্রবাসীর। আক্তারুজ্জামান শাহিন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের আসাদুজ্জামান কাঠু মিয়ার ছোট ছেলে ও কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমের ভাই। এমপি হত্যাকাণ্ডের বিষয়ে বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে মুঠোফোনে কথা হয় শাহিনের সেজ ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমের সঙ্গে। তিনি বলেন, ‘আমি এখনও মেনে নিতে পারছি না বা বিশ্বাস করতে পারছি না যে, আমার ভাই এমন একটা ঘটনা ঘটিয়েছে। এখন যেহেতু তদন্তে তার নাম আসছে সেহেতু তদন্ত হোক। সত্যিই যদি আমার ভাই দোষী হয় তাহলে দেশের প্রচলিত আইনে যা সাজা হয় হবে। আমরা আইনের ঊর্ধ্বে না।’ হত্যাকাণ্ডে নাম উঠে আসা এই আক্তারুজ্জামান শাহিন পরিবার নিয়ে মূলত আমেরিকায় বসবাস করেন। তিনি আমেরিকার নাগরিক। তবে বছরে বেশ কয়েকবার কোটচাঁদপুর আসেন। কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামে আক্তারুজ্জামান শাহিনের একটি বাগানবাড়ি রয়েছে। আমেরিকা থেকে ফিরলে সেখানে বন্ধুবান্ধব নিয়ে সে আড্ডা দিতেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বেশ কয়েকজন জানান, ওই বাগানবাড়িতে বিভিন্ন সময় অনেক লোক আসা-যাওয়া করতেন। রাতে সেখানে মদের আড্ডা আর মেয়েদের নিয়ে আমোদ-প্রমোদ করা হতো। উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য এমপি আনোয়ারুল আজীম আনার দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানে গিয়ে তিনি তার ভারতীয় ঘনিষ্ঠ বন্ধু পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরাহনগরের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। পরদিন ১৩ মে দুপুরে ডাক্তার দেখানোর কথা বলে বেরিয়ে যান। এদিন সন্ধ্যায় তার ফেরার কথা থাকলেও তিনি আর ফেরেননি। এরপর বুধবার (২২ মে) কলকাতার নিউ টাউনে এমপি আনার হত্যাকাণ্ডের শিকার হন বলে জানায় ভারতীয় পুলিশ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।