কার্লসেনকে ডিসকোয়ালিফাইড করায় গ্র্যান্ডমাস্টার রাজীবের অভিমত – দৈনিক গণঅধিকার

কার্লসেনকে ডিসকোয়ালিফাইড করায় গ্র্যান্ডমাস্টার রাজীবের অভিমত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৪
দাবায় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। ফিদের ড্রেস কোড অনুসরণ না করায় ওয়ার্ল্ড র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ থেকে ডিসকোয়ালিফাইড হয়েছেন তিনি। এ নিয়ে বাংলাদেশের অন্যতম গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবও প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার লিখেছেন, ‘সম্প্রতি ফিদে র‌্যাপিড বিশ্ব চ্যাম্পিয়নশিপে ম্যাগনাস কার্লসেন জিন্স পরেছিলেন এবং এর শাস্তি হিসেবে তাকে নবম রাউন্ডে পেয়ারিং করা হয়নি। এর ফলে ম্যাগনাস চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ান। এটি ফিদের একটি বড় সাংগঠনিক ব্যর্থতা। সেখানে কোনও মধ্যস্থতাকারী ছিল না, যিনি পরিস্থিতি সামাল দিতে পারতেন। ফিদে এবং শীর্ষ খেলোয়াড়দের মধ্যে এই বিচ্ছিন্নতাই দাবার সঠিক অগ্রগতির প্রধান অন্তরায়।’ তিনি আরও লিখেছেন, ‘এর আগেও বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফরম্যাট নিয়ে ফিদে ম্যাগনাসের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছিল, যার ফলে ম্যাগনাস বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেও সরে দাঁড়িয়েছিলেন। ফিদে নিয়ম-কানুন নিয়ে কথা বলে, কিন্তু তারা তাদের চ্যাম্পিয়নদের সঠিকভাবে সম্মান করে না। এর উদাহরণ হিসেবে দেখা যায়, তারা গুকেশকে দাবার ১৮তম এবং সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দাবি করেছে।’ ফিদের কার্যক্রম নিয়ে তার কথা, ‘ফিদে এবং শীর্ষ খেলোয়াড়দের মধ্যে এই সংকট কেবল আন্তর্জাতিক পর্যায়ে নয়, এটি জাতীয় দাবা ফেডারেশন ও তাদের খেলোয়াড়দের মধ্যেও দেখা যায়। ফিদে এবং ফেডারেশন মূলত খেলোয়াড়দের জন্য কাজ করার কথা। কিন্তু পদে আসীন হওয়ার পর তারা নিজেদের স্বার্থ অনুযায়ী কাজ চালিয়ে যায় এবং খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন মনে করে না। এ ধরনের পরিস্থিতি দাবার উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।