কালীগঞ্জে পুকুরে গোসলে নেমে দুই শিশু নিহত – দৈনিক গণঅধিকার

কালীগঞ্জে পুকুরে গোসলে নেমে দুই শিশু নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ | ১১:৩৩
ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিম (১০) নামের অপর এক শিশুকে জীবিত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো উপজেলার বেথুলী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ফাতেমা খাতুন (১০) এবং আলাইপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ে তাসনিম (১১)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ফাতেমা খাতুনের মরদেহ পাওয়া যায়। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শিশু তাসনিমের মরদেহ উদ্ধার করে ডুবুরিদল। নিহত ফাতেমা খাতুন বেথুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি এবং তাসনিম আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ফাতেমা তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। পারিবারিক, স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার বেথুলী গ্রামে বাড়ির পাশের মোল্লা বাড়ির পুকুরে গোসল করতে যায় শিশু ফাতেমা, তাসনিম ও জিম। একপর্যায়ে তারা সাঁতার কাটতে থাকে। সেসময় তারা পানিতে ডুবে গেলে পাশ দিয়ে যাওয়া একজন পথচারী দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে শিশু জিমকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একইসময় পুকুরের একপাশে ফাতেমা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় শিশু তাসনিমের মরদেহ উদ্ধার করে ফায়ার সর্ভিসের ডুবুরিদল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।