কিছুদিন পর হোমিওপ্যাথির শিশিতে গরুর মাংস বিক্রি হবে: আলাল – দৈনিক গণঅধিকার

কিছুদিন পর হোমিওপ্যাথির শিশিতে গরুর মাংস বিক্রি হবে: আলাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ৫:৫৭
জিনিসপত্রের দাম এতটাই বেড়েছে যে, কিছুদিন পর হোমিওপ্যাথির শিশিতে গরুর মাংস বিক্রি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। আলাল বলেন, সরকার বাংলাদেশের অবস্থা আজ যেখানে এনে দাঁড় করিয়েছে, তাতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই দেশ টিকে থাকবে কি-না, তা নিয়েই মানুষের মনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। যেখানে যাবেন সেখানেই দেখবেন রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ। মাঠে নেমে দেখি যেখানে আওয়ামী লীগ নাই, সেখানে আছে হামলা লীগ, পুলিশের এক অংশের লীগ, র‍্যাবের এক অংশের লীগ এবং পেটোয়াবাহিনীর লোকজন। তি‌নি ব‌লেন, বাজারে যাবেন, বাজারে কিছু কিনে খাওয়ার উপায় নাই। গতকাল আমি বলেছিলাম হয়তো বাজারে দেখা যাবে, সামনে সাইনবোর্ড ঝুলানো আছে ব্রয়লার মুরগি কিস্তিতে বিক্রি করা হয়। জিনিসপত্রের দাম এতটা বেড়েছে যে, কিছুদিন পর হোমিওপ্যাথি ওষুধের শিশিতে গরুর মাংস বিক্রি করা হবে। বিএনপির এই নেতা বলেন, প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের ফলাফল নিয়ে পর্যন্ত গোটা জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের স্কুলে বা কলেজে জানুয়ারি মাস থেকে বেতন ধার্য করে নেওয়া হবে। কিন্তু ঢাকাসহ দেশের বহু জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছেন তাদের কাছ থেকে গতবছরের টাকাসহ বর্তমান বছরের টাকাও আদায় করা হচ্ছে। এসব দেখার যেন কেউ নেই। যুবদ‌লের সা‌বেক এই সভাপ‌তি ব‌লেন, এই ঢাকা শহরে নাকি শতকরা ৮৪ ভাগ ভবন দাঁড়িয়ে আছে ঝুঁকির মধ্যে। যেকোনো সময় একটা ছোট ভূমিকম্প হলেও ঢাকা শহর একটা ধ্বংসস্তূপে পরিণত হবে। কোনো দিকে সরকারের কোনো নজর নাই। এ দেশের কোনো অভিভাবক নাই, ঢাকা শহরেরও কোনো অভিভাবক নাই। মানুষ আল্লাহর ওয়াস্তে বেঁচে আছে। আল্লাহর ওয়াস্তে বেঁচে থাকার অনেক মানুষ আছে। কণ্ঠস্বর হিসেবে যারা থাকেন, তাদের মুক্তির দাবিতে আমাদের আজকের এই প্রতিবাদী মানববন্ধন। তিনি বলেন, পতনের পা‌য়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই পায়ের আওয়াজ যত কাছে আসবে, যত দীপ্ত হবে কঠিন হবে তত জোরে কিন্তু ধাক্কা দেওয়া হবে। সেই ধাক্কায় এই সরকার পড়ে যাবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেজন্য প্রতিজ্ঞা এবং শপথ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহাতাব, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।