কুমারখালীতে ত্রিমুখী সংঘর্ষে দোকান কর্মচারী নিহত – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫
৬:৩১ অপরাহ্ণ

কুমারখালীতে ত্রিমুখী সংঘর্ষে দোকান কর্মচারী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ | ৬:৩১
কুষ্টিয়ার কুমারখালীতে বাস, মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ মে) দুপুর দুইটায় দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সুরুজ আলী (২২)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া এলাকার শফিকু্ল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া শহরের একটি ফার্মেসিতে কর্মরত ছিলেন।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসকড় দিয়ে কুমারখালী থেকে মোটরসাইকেল করে সবুজ এবং একটি ইটবোঝায় ট্রাক্টর কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌঁছলে সুরুজ ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে কুষ্টিয়া ছেড়ে ছেড়ে আসা একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সুরুজ ছিটকে ট্রাক্টরের নিচে পড়েন। এ সময় ট্রাক্টরের চাকা তার বুকের ওপর ওঠে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সুরুজ।কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জয়দেব কুমার সরকার বলেন, দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল এবং ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।