কুমিল্লার আফজল খানের ছেলে ইমরান আর নেই – দৈনিক গণঅধিকার

কুমিল্লার আফজল খানের ছেলে ইমরান আর নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৩ | ৫:২৯
কুমিল্লার এক সময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান আর নেই। নগরীর ঠাকুরপাড়ার বাসায় ঘুমের মধ্যে তিনি মারা গেছেন। সোমবার দুপুরে তার বোন সংরক্ষিত নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা এ তথ্য জানান। ইমরানের বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেছেন তিনি। ইমরান আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আঞ্জুম সুলতানা বলেন, ‌ইমরান বাসায় ঘুমাচ্ছিলেন। দুপুর হয়ে গেলেও তিনি না উঠায় পরিবারের সদস্যরা ডাকতে যান। তখন তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। দ্রুত তাকে নগরীর ঝাউতলা এলাকার মুন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, ইমরান ভোররাতে বা সকালের দিকে ঘুমের মধ্যে মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন। ইমরানের জানাজা আজ রাত ৯টায় জেলা টাউন হল ময়দানে অনুষ্ঠিত হবে। পরে তাকে ঠাকুরপাড়া কবরস্থানে শায়িত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইমরান সবশেষ গত বছরের ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছিলেন। কিন্তু পরে দলীয় সিদ্ধান্তে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান তিনি। এর আগে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা সদর আসন থেকে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ভোট করে পরাজিত হন ইমরান। প্রয়াত অধ্যক্ষ আফজল খানের এক মেয়ে ও তিন ছেলের মধ্যে ইমরান ছিলেন দ্বিতীয়। সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সবার বড়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।