কুষ্টিয়ার আলোচিত আগুনে পুড়িয়ে হত্যা মামলার ১৯ আসামি কারাগারে – দৈনিক গণঅধিকার

কুষ্টিয়ার আলোচিত আগুনে পুড়িয়ে হত্যা মামলার ১৯ আসামি কারাগারে

🇧🇩 কুষ্টিয়া প্রতিনিধি
আপডেটঃ ১৯ জুন, ২০২৩ | ৯:৪২
আলোচিত-সমালোচিত কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র তিনজনকে পুড়িয়ে হত্যা মামলার ১৯ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৮ জুন) দুপুরের দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী কারাগারে প্রেরণকৃত ১৯ আসামিরা হলেন-দৌলতপুর উপজেলার চিলমারী গ্রামের হোসেন খা, বাবু, ছাহের শেখ, ইমদাদ, আকতার, কালাম, সজল, মোক্তার, বাবলু, মনির, ইকবাল, বিপ্লব, আমজাদ, নাজমুল, কুদ্দুস, ছানোয়ার, নান্নু, রাজ্জাক ও নজরুল ইসলাম। এর আগে উক্ত মামলায় এই ১৯ আসামিকে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য জামিন দিয়েছিলেন। পরে জামিনের মেয়াদ শেষ হলে পুনরায় জামিনের জন্য আবেদন করলে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। এ মামলার এক নারী আসামি শিখা বাদে অপর আসামিরা আগে থেকেই জামিনে রয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, গত ২৭ এপ্রিল দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী বাজারপাড়ায় জমি সংক্রান্ত বিরোধ, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মন্ডল গ্রুপের লোকজনের ওপর হামলা করা হয়। ওই সময় মন্ডল গ্রুপের লোকজনদের ৫টি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। তাদের দেওয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে দিনু মন্ডল, ফারুক ও আকতার মন্ডল নামে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর জখম ও দগ্ধ হয়ে আহত হয়েছেন প্রায় ২৫ জন। হামলার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এ পর্যন্ত ঘটনাস্থলে সার্বক্ষণিক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনার পরের দিন ২৮ এপ্রিল মোজাম মন্ডল বাদী হয়ে ৭৩ জনের নামসহ ১০০-১২০ জনকে অজ্ঞাত আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামিদের জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষে গত ১০ মে ৬২ আসামির আগাম জামিন মঞ্জুর করেন। বিচারপতি শেখ জাকির হোসেন ও একেএম জহিরুল হকের বেঞ্চ ৬২ জনের জামিন আবেদন মঞ্জুর করেন। এসব মামলায় ৬ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আসামিদের আত্মসমর্পণ করতে বলেছেন হাইকোর্ট বেঞ্চ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।