কেরানীগঞ্জে ব্যবসায়ী সাইফুল হত্যার কারণ জানাল র‌্যাব – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ আগস্ট, ২০২৩
সময়ঃ ৬:০৩ অপরাহ্ণ

কেরানীগঞ্জে ব্যবসায়ী সাইফুল হত্যার কারণ জানাল র‌্যাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৩ | ৬:০৩
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পোশাক ব্যবসায়ী সাইফুল ইসলামকে দুদিন আগে হত্যা করা হয়। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় মাদক কারবারি ও সন্ত্রাসীদের রোষানলে পড়ে খুন হয়েছেন সাইফুল। রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আজ মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেফতাররা হলেন- মো. রাজন হোসেন (৩১), মো. জানে আলম (৩৬), মো. সুমন ওরফে গর্দা সুমন (২৫), মো. লিটন হোসেন (২৬), মো. দিপু (২৩), মো. সরোয়ার আকন্দ (২৬) ও মো. সজীব (২৯)। সোমবার ঢাকার শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত রোববার রাতে ধারাল অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে এবং চোখ উপড়ে ব্যবসায়ী সাইফুলকে হত্যা করা হয়। তিনি থাকতেন দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায়। ওই ঘটনায় তার বড় বোন কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে সোমবার রাতে অভিযানে নেমে র‌্যাব-১০ ও গোয়েন্দা শাখা সাতজনকে গ্রেফতার করে। খন্দকার আল মঈন বলেন, ‘সাইফুল দীর্ঘদিন ধরে সাতপাখি রোডে একটি দোকান ভাড়া নিয়ে পোশাকের ব্যবসা করতেন। বিভিন্ন সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসা সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকেও সহায়তা করতেন। এ কারণে স্থানীয় মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধীরা সাইফুলের প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার পরিকল্পনা করেন। রাজন এ বছরের ২৮ জুন একটি গাড়ি চুরির মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়। রাজনের সন্দেহ তার এই গ্রেফতারের পেছনে সাইফুলের হাত রয়েছে। এ ছাড়া জানে আলম ও সুমন ইতোপূর্বে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়। এর পেছনেও সাইফুলের হাত রয়েছে বলে তাদের ধারণা ছিল।’ তিনি আরও বলেন, রাজন গত ১৯ জুলাই জামিনে মুক্তি পায়। এর পর জানে আলম, সুমন ও অন্যান্য সহযোগীদের নিয়ে সাইফুলকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার পরিকল্পনা করতে থাকে। তারা জানতে পারে, সাইফুল বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন। এ জন্য তাড়াহুড়া করে রাজনের নেতৃত্বে জানে আলম, সুমন, লিটন, দিপু, সরোয়ার ও সজীবসহ ১০-১২ জনের একটি দল তাকে হত্যা করে। যেভাবে খুন সাইফুল র‌্যাব কর্মকর্তা মঈন বলেন, ঘটনার দিন দোকান থেকে বাসায় ফিরছিলেন সাইফুল। পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই খেজুরবাগ স্কুল রোডে ওঁৎ পেতে ছিল খুনিরা। রাত সাড়ে ১১টার দিকে খেজুরবাগ স্কুল রোডে এসে পৌঁছালে সাইফুলের পথরোধ করে তাকে ক্রিকেট খেলার ব্যাট, লোহার রড ও অন্যান্য অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে সাইফুল মাটিতে পড়ে গেলে রাজন পাশের একটি দোকান থেকে চামচ নিয়ে এসে চোখ উপড়ে ফেলে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হত্যাকারীরা পালিয়ে যায়। পরে সাইফুলকে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাব আরও জানায়, গ্রেফতার রাজন স্থানীয় একটি রিকশা গ্যারেজ পরিচালনা করে। পাশাপাশি এলাকায় মাদক, ছিনতাই, ডাকাতি, গাড়ি চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চুরিসহ পাঁচটির বেশি মামলা রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।