কোটালীপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ২৫ জন আহত – দৈনিক গণঅধিকার

কোটালীপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ২৫ জন আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৪ | ১১:১৩
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২১ জুন) উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্ষাপাড়া গ্রামের ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের সাথে একই গ্রামের মোকসেদ মাস্টারের কথার বাকবিতন্ডা হয়। এনিয়ে ইব্রাহিম ফকির ও মোকসেদ মাস্টারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। গুরুতর আহত হাবিবুর রহমান ফকির (২৭), হাসমত ফকির (২৯), মোহাম্মদ উল্লাহ (২৭), দুলাল ফকির (৫০), হামিদুল্লাহ ফকির (২৫), আব্বাস আলী (৪২), ইয়াছিন ফকির (২৭), সবুজ ফকির (৪৫), সজিব ফকির (২৫), রিপন ফকির (২৬), সাফায়েত ফকির (২৬), সুফিয়ান ফকির (২০), জুলহাস ফকির(২৪), সামিউল ফকির (৩০), মেহেদী ফকির (২৫), মিন্টু ফকির (৩৫), আবদুল্লাহ ফকির (২৫), তারিক ফকির (৩২)কে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য ইব্রাহিম ফকির বলেন, মোকসেদ মাস্টারের লোকজন আমার লোকজনের উপর হামলা চালিয়ে মারধর করেছে। এই মারধরে কমপক্ষে আমার ১৫ জন লোক আহত হয়েছে। মোকসেদ মাস্টার বলেন, ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের লোকজন আমার লোকজনের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় আমার লোকজন বাধা দিতে গেলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোন পক্ষ থেকেই এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।