কোটা সংস্কারের দাবিতে ফের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের – দৈনিক গণঅধিকার

কোটা সংস্কারের দাবিতে ফের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৪ | ১০:৩৬
কোটা সংস্কারের দাবিতে ফের কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ২ পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন'র ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে সমাবেশে মিলিত হয়। পরে সেখান থেকে তারা মিছিল নিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে গিয়ে অবরোধ করেন। এসময় সড়কের ২ পাশে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এছাড়া মহাসড়কে শিক্ষার্থী গান, আবৃত্তিসহ সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করেন। শিক্ষার্থীরা বলেন, আমরা আন্দোলনের শুরুতে চার দফা দাবি নিয়ে আন্দোলন করলেও এখন আমাদের এক দফা দাবি, সব চাকরিতে ন্যূনতম কোটা বাস্তবায়ন করতে হবে। আমরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছি। আমরা শেষ পর্যন্ত আন্দোলন করবো। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।