কোহলির নট আউট বিতর্ক নিয়ে আইসিসি – দৈনিক গণঅধিকার

কোহলির নট আউট বিতর্ক নিয়ে আইসিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ১০:২৫
যশস্বী জয়সাওয়ালের আউট নিয়ে বিতর্কের পর সিডনি টেস্টের প্রথম দিনে নতুন করে আলোচনায় বিরাট কোহলিকে নটআউটের সিদ্ধান্ত। টস জিতে ব্যাট করতে নেমে ভারত ১৭ রানে ২ উইকেট হারায়। ব্যাটিংয়ে নামেন কোহলি। মাঠে নেমে প্রথম বলেই আউট হতে হতেও জীবন পান তিনি। অষ্টম ওভারের পঞ্চম বলের ঘটনা। বোলিংয়ে ছিলেন স্কট বোল্যান্ড। বল কোহলির ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে উড়ে যায়। এক হাতে নীচু ক্যাচ ধরার চেষ্টা করেন স্টিভ স্মিথ। বল স্মিথ পুরোপুরি হাতে নিতে পারেননি। বল ছিটকে গালিতে থাকা মার্নাস লাবুশেনের কাছে চলে যায়। তিনি ক্যাচ নিতে ভুল করেননি। উল্লাসে ফেটে পড়েন অস্ট্রেলিয়ান ফিল্ডাররা। কিন্তু অনফিল্ড আম্পায়ার ছিলেন নীরব। তারা টিভি আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে বলেন। স্মিথের হাত থেকে ছিটকে যাওয়ার আগে বলের একটি অংশ সামান্য মাটি ছুঁয়ে যাওয়ায় বেঁচে যান কোহলি। তৃতীয় আম্পায়ার তাকে নট আউট দিলে হতাশ হন স্মিথ। পরে লাঞ্চ ব্রেকে ফক্স স্পোর্টসকে স্মিথ বলেন, ক্যাচটি যে বৈধ ছিল তা নিশ্চিত তিনি। এই তারকা বলেন, ‘১০০ ভাগ (ক্যাচ ছিল)। অস্বীকার করার কোনও উপায় নেই… ১০০ ভাগ (আউট)। তবে আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আমাদের সেটাই মানতে হচ্ছে।’ এদিকে আইসিসি এই বিতর্কে নীরব থাকেনি। সিডনি টেস্টের ঘটনার কিছুক্ষণের মধ্যেই আইসিসি তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে, ‘তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এমসিসি আইনের ৩৩ ধারা অনুসারে ‘ফেয়ার ক্যাচ’ বিষয়ে নিশ্চিত হননি, যার ফলে কোহলিকে নটআউট ঘোষণা করা হয়েছে।’ কোহলি বেঁচে গেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ৬৯ বলে মাত্র ১৭ রান করে বোল্যান্ডের বলেই স্লিপে ক্যাচ দেন। অভিষিক্ত ওয়েবস্টার সেই ক্যাচটি ধরেন। কোহলি আউট হয়ে যান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।