খুলনায় অ্যান্টিভেনমের সংকট নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান সিভিল সার্জনের – দৈনিক গণঅধিকার

খুলনায় অ্যান্টিভেনমের সংকট নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান সিভিল সার্জনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৪ | ৯:২৯
বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই এই সাপের ছবি, ভিডিওসহ সাপটি সম্পর্কে নানা ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন। অনেকে প্রচার করছেন সাপটি কামড় দিলে মানুষের দ্রুত মৃত্যু হয়। বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন। এ ধরনের নেতিবাচক প্রচারের কারণে সারা দেশের ন্যায় খুলনার শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে খুলনার হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের অভাব নেই জানিয়ে এই সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলাম। শনিবার (২২ জুন) গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। শেখ সফিকুল ইসলাম বলেন, সাপে কামড়ানো রোগীর জন্য খুলনার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে। দ্রুত সময়ের মধ্যে যদি জেনারেল হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া সম্ভব হয় তাহলে সেখানে নিয়ে যেতে হবে। খুলনার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিভেনমের কোনো অভাব নেই। তিনি বলেন, দেশে অনেক ধরনের বিষধর সাপ রয়েছে যা মানুষকে বা অন্য কোনো প্রাণীকে কামড় দিলে মৃত্যু হতে পারে। সাপের কামড়ে বছরে অনেক মানুষের প্রাণহাণিও ঘটছে। তবে সময়মত চিকিৎসা নিতে পারলে সাপের কামড়ে কেউ মারা যাবে না। সিভিল সার্জন বলেন, বর্তমানে রাসেলস ভাইপার নিয়ে এতো বেশি আতঙ্ক ছড়ানো হচ্ছে যে, তা মানুষকে চরমভাবে আতঙ্কিত করছে। বর্ষা মৌসুমে সাপের উপদ্রব একটু বেশি হয়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে দিনের বেলাতেও অনেকে বাড়ির আশপাশে বা বাগানে যেতে সাহস পাচ্ছেন না। আবার অনেক জায়গায় নির্বিষ ঢোড়া সাপে কামড় দিলেও বলা হচ্ছে রাসেলস ভাইপারে কামড় দিয়েছে। সাপ দেখলেই মেরে ফেলা হচ্ছে। এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কের কিছু নেই। এই সাপে যদি কাউকে কামড়ায়, তাহলে সময়মত যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে কোনো ক্ষতি হবে না। শুধু রাসেলস ভাইপার নয়, যে কোনো সাপে কামড় দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। একই সঙ্গে রাতে ঘর থেকে বের হলে হাতে আলো এবং ছোটখাটো লাঠি রাখার কথাও বলেন তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।