খুলনায় বিএনপির কর্মসূচিতে টিয়ারশেল রাবার বুলেট নিক্ষেপ, আহত ১৫ – দৈনিক গণঅধিকার

খুলনায় বিএনপির কর্মসূচিতে টিয়ারশেল রাবার বুলেট নিক্ষেপ, আহত ১৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৩ | ১০:৪১
খুলনায় বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে দলটির নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেলও নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলে প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আটজনকে পুলিশ আটক করেছে। পুলিশের দাবি, একটি মিছিল থেকে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল। বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে মহানগর বিএনপির অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করার সময় শনিবার বিকাল সাড়ে ৩টার পর এ ঘটনা ঘটে। এর পরপরই কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। বিএনপি নেতৃবৃন্দের দাবি, দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ছিল। কেন্দ্রীয় নেতারা পার্টি অফিসের ভেতরে ছিলেন। অফিসের বাইরে নেতাকর্মীরা আসতে শুরু করার পরপরই পুলিশ বিনা কারণে তাদের ছত্রভঙ্গ করতে থাকে। নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা আরও দাবি করেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিল। কিন্তু পুলিশ তাদের সেই কর্মসূচিতে বাধা দিয়েছে। বিনা কারণে নেতাকর্মীদের ওপর হামলা ও আটক করেছে। মহানগর আহবায়ক শফিকুল আলম মনা জানান, পুলিশ অতি উৎসাহী হয়ে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি বানচালের জন্য আমাদের ওপর হামলা করেছে। তারা আমাদের পার্টি অফিসের সামনে অবস্থানের শুরু থেকেই বাধা দেওয়া শুরু করে। তিনি বলেন, ছাত্রদলের ইস্তি, যুবদলের রুবাইয়েদসহ ১০/১৫ জন নেতাকর্মী পুলিশের হামলায় আহত হয়েছেন। পুলিশের হামলার সময় কেন্দ্রীয় নেতারা পার্টি অফিসের ভেতরে ছিলেন। কোনো কেন্দ্রীয় নেতা আটক নেই বলে তিনি নিশ্চিত করেন। কেএমপি ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিএনপির কর্মসূচিতে আসা নেতাকর্মীদের মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। যেটা ৭/৮ রাউন্ড হতে পারে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।