খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা – দৈনিক গণঅধিকার

খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৪ | ১১:৫০
খুলনায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রবি হত্যার মাত্র ২ দিনের মাথায় আবারও যুবলীগ নেতা আল আমিনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার লোহারগেট এলাকায় চাপাতি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার নামে খুলনা সদর থানায় হত্যা ও মাদকসহ ১০ টি মামলা রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার বাসিন্দা শেখ জাহাঙ্গীরের ছেলে আল আমিন রাত ৯টার দিকে এলাকার গ্যারেজে এসে বসেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ধরে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত আল আমিনের ছোট ভাই তৌহিদ শেখ বলেন, রাত ৯টার দিকে লোহারগেটে তার অটোরিকশা গ্যারেজে ৭/৮ জন দূর্বৃত্তরা প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি অভিযোগ করেন, এলাকার কিছু বখাটে তার একমাত্র কলেজপড়ুয়া কন্যাকে উত্ত্যক্ত করতো। তাদের বকাঝকা করা ও ব্যবসায়িক কিছু দ্বন্দ্বের জেরে এলাকার বখাটেরা তাকে কুপিয়ে হত্যা করেছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে। আল আমিনের নামে খুলনা সদর থানায় ১০টি মামলা চলমান। এর আগে গত শনিবার রাতে খুলনায় ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।