খুলনায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা – দৈনিক গণঅধিকার

খুলনায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৪ | ৮:৫৯
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যোগিপোল ইউনিয়নের সাবেক সদস্য মো. আরিফুর রহমান (৪০) খুন হয়েছেন। সোমবার (২৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আরিফ যোগীপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা। খুলনা মেট্রোপলিটন পুলিশের আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এলাকাবাসী জানান, আড়ংঘাটা এলাকার আমির হোসেনের ছেলে মো. আরিফুর রহমান রাত ১২টার দিকে কুয়েট গেটের পাশে একটি ড্রেনে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসলে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা প্রথমে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে পা দিয়ে চেপে ধরে আরও কয়েক রাউন্ড গুলি করে হত্যাকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এলাকাবাসী আরিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আড়ংঘাটা থানার ওসি বলেন, যুবলীগ নেতা আরিফ হোসেনের ওপর গুলিবর্ষণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা কেন এবং কী কারণে আরিফের ওপর গুলি চালিয়েছে সে বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।