খুলনার ৩ উপজেলার প্রায় সব কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম – দৈনিক গণঅধিকার

খুলনার ৩ উপজেলার প্রায় সব কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৪ | ২:৫৬
৪র্থ ধাপে খুলনার রূপসা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম। বুধবার (৫ জুন) বেলা সাড়ে ১১টা পর্যন্ত খুলনার তিনটি উপজেলার ১৮৪টি কেন্দ্রে ৮-১০ শতাংশ ভোট পড়েছে। এসময় তুলনামূলক নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। বটিয়াঘাটার চক্রাখালি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ কামরুজ্জামান জানান, বেলা ১১টা পর্যন্ত এখানে ভোট পড়েছে ১০ শতাংশ। প্রচণ্ড গরমের কারনে ভোটার উপস্থিতি কম। দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়তে পারে। এই কেন্দ্রে শতবর্ষী বৃদ্ধাসহ অনেককে ভোট দিতে দেখা গেছে। রূপসার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান জানান, বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ৮ শতাংশ। এদিকে, বেলা ১১টার দিকে রূপসা কলেজ ভোট কেন্দ্র পরিদর্শনে যান খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। জেলা প্রশাসক বলেন, শান্তিপূর্ণভাবে ভয়মুক্ত পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা আগ্রহ নিয়েই ভোটকেন্দ্রে আসছেন এবং ভোট প্রদান করছেন। পুলিশ সুপার বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্র ও কেন্দ্রের বাইরে একাধিক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা যায়, তিন উপজেলার ১৮৪টি কেন্দ্রের মধ্যে ২৪টি অধিক ঝুকিপূর্ণ, ৭৫টি ঝুকিপূর্ণ ও ৮৫টি সাধারণ কেন্দ্র রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।