গাংনীতে রাতের বেলায় ট্রান্সফরমারের ৪টি কয়েল চুরি – দৈনিক গণঅধিকার

গাংনীতে রাতের বেলায় ট্রান্সফরমারের ৪টি কয়েল চুরি

সেচকাজ বন্ধ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৪ | ১০:৫৩
মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের মাঠ থেকে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল চুরি হয়েছে। এতে অর্ধশত বিঘা জমির সেচকাজ বন্ধ হয়ে গেছে। বুধবার (১২ জুন) রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রামনগর বাজারের পাশে শহিদুল ইসলামের ইটভাটায় বৈদ্যুতিক সংযোগের জন্য ৩টি এবং শহিদুল ইসলামের সেচ পাম্পের জন্য ১টি ট্রান্সফরমার ছিল। রাতের আঁধারে অজ্ঞাত চোরেরা বৈদ্যুতিক পোল থেকে ট্রান্সফরমার খুলে ফেলে। এরপর ট্রান্সফরমারের উপরের কভার ভেঙে ভেতরে থাকা কয়েল নিয়ে যায়। এতে ইটভাটার যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে অর্ধশত বিঘারও বেশি জমির সেচ কাজ বন্ধ হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মানুযায়ী ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার স্থাপনের সব খরচ গ্রাহককে বহন করতে হবে। এতে চরম বিপাকে পড়েছেন সেচ পাম্প মালিকরা। এবিষয়ে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির বামন্দী জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার হানিফ রেজা জানান, চুরির ঘটনায় থানায় জিডি করা হচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।