গোয়ালন্দে মোটরসাইকেল চালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন – দৈনিক গণঅধিকার

গোয়ালন্দে মোটরসাইকেল চালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৪ | ১২:৪৭
রায় শেষে আসামিদের কারাগারে নেওয়া হয় -- ডোনেট বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল ছিনতাই করে মঞ্জু হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক ধারায় প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং সাত হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় রুবেল বেপারী নামে এক আসামিকে খালাস দিয়েছেন আদালত। তবে ছিনতাই করা মোটরসাইকেলটি কিনে লুকিয়ে রাখার অপরাধে ৪১১ ধারায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মোসাম্মাৎ জাকিয়া পারভিন এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সোহরাব মণ্ডল পাড়ার সুলতান মৃধার ছেলে শাহাদাত মৃধা লাভলু, একই উপজেলার আব্দুল আজিজ মৃধা পাড়ার বিল্লাল মোল্লার ছেলে মনোয়ার হোসেন মনু, সোহরাব মণ্ডল পাড়ার বাতেন সরদারের ছেলে রিপন সরদার ও মিনাজ উদ্দিন শেখ পাড়ার আক্কাস শেখের ছেলে কোবাদ শেখ। মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালে ২৬ অক্টোবর দুপুর ১টার দিকে বাড়ি থেকে জরুরি কাজের কথা বলে বের হন মঞ্জু। পরদিন গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া আইনদ্দিন ব্যাপারী পাড়ার খালের মাথায় তার লাশ পাওয়া যায়। লাশের সুরতহাল শেষে জানা যায়, তাকে মাথায় বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মামলায় রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জজ কোর্টের সরকারি কৌঁসুলি উজির আলী শেখ। তিনি বলেন, দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই আদায়ে দিয়েছেন। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। মামলার বাদী ও মঞ্জুর বাবা বাবলু শেখ বলেন, আমার ছেলে হত্যাকারীদের মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলাম। আমি উচ্চ আদালতে আপিল করবো। তবে আসামিরা ছাড়া পেলে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।