ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ – দৈনিক গণঅধিকার

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ৯:২১
ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে দুই প্রান্তে শতাধিক মালবাহী ট্রাক আটকে রয়েছে। এর মধ্যে কাজিরহাট প্রান্তেই প্রায় ১০০ ট্রাক আটকে পড়েছে। এছাড়া কাজিরহাট ঘাটে দুটি ফেরিতে ২১টি মালবাহী ট্রাক লোড করা হলেও ছেড়ে যায়নি। বিআইডব্লিউটিসি কাজিরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় কাজিরহাট ঘাট ছেড়ে যাওয়া ফেরি শাহ আলী ঘন কুয়াশায় নৌপথের মার্কিং পয়েন্ট ঢেকে যাওয়ায় মাঝ নদীতে আটকা পড়ে। মার্কিং পয়েন্ট একেবারেই অস্পষ্ট থাকায় ফেরিটি ওখানেই আটকে থাকে প্রায় পৌনে এক ঘণ্টা। এরপর ধীরগতিতে প্রায় ৩ ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের আরিচা ঘাটে পৌঁছায় ফেরিটি। এরপর থেকেই ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। ফখরুজ্জামান বলেন, সন্ধ্যা থেকেই কুয়াশার তীব্রতা ব্যাপকভাবে বাড়তে থাকে। এর মধ্যেও গতি কমিয়ে অত্যন্ত সাবধানতার সঙ্গে ফেরি চালানো হচ্ছিল। কিন্তু সাড়ে ৯টার দিকে ছেড়ে যাওয়া শাহ আলী ফেরিটি মাঝ নদীতে আটকে পড়লে কোনো পাশ থেকেই আর ফেরি ছাড়া হয়নি। তিনি বলেন, এখন দুই ঘাটে দুটি করে ফেরি রয়েছে। কাজিরহাট ঘাটে ১৩টি মালবাহী ট্রাক নিয়ে খান জাহান আলী এবং ৮টি মালবাহী ট্রাক ও একটি প্রাইভেটকার নিয়ে কিষাণী ফেরি অবস্থান করছে। কুয়াশা কেটে গেলে ফেরিগুলো ছাড়া হবে। এদিকে পাবনায় তাপমাত্রা সাড়ে ১০ থেকে সাড়ে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও নৌপথে যান চলাচল বন্ধ রাখার মতো তেমন কুয়াশা দেখা যায়নি। ফলে গত এক সপ্তাহে বন্ধ হয়নি পাবনার কাজিরহাট ও মানিকগঞ্জের আরিচা নৌপথে ফেরি চলাচল। তবে বৃহস্পতিবার (২ জানুয়ারি) তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার তীব্রতা বৃদ্ধি পায়। ফলে সপ্তাহ খানেক পর এই নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে যাত্রী, চালক ও সংশ্লিষ্ট শ্রমিকদের ভোগান্তি বেড়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।