চট্টগ্রামে ফেসবুকে ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন দিয়ে তরুণীকে ধর্ষণ, আটক ১ – দৈনিক গণঅধিকার

চট্টগ্রামে ফেসবুকে ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন দিয়ে তরুণীকে ধর্ষণ, আটক ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৪ | ১০:৩৭
চট্টগ্রামে ফেসবুকে ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন দিয়ে এক তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবলী সাদিক নাঈম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ মে) রাতে মীরসরাই থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগরীর পতেঙ্গা থানা পুলিশ। তার বাড়ি নরসিংদী জেলায়। বৃহস্পতিবার (২৩ মে) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি কাজী মো. তারেক আমিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ৮ এপ্রিল ফেসবুকে আসলাম চৌধুরী নামের একটি আইডি থেকে (পাত্রপাত্রী চাই) নামের গ্রুপে নিজেকে পল্লী বিদ্যুতের কর্মকর্তা এবং চট্টগ্রাম শহরে নিজস্ব বাড়ি-গাড়ির মালিক বলে মিথ্যা পরিচয় দিয়ে পাত্রী চেয়ে পোস্ট দেয়। এই পোস্টের সূত্রে যোগাযোগ করলে নগরীর ওই তরুণীকে (২৭) ১৪ মে বিয়ের কথা বলে পতেঙ্গা মডেল থানাধীন চরপাড়ার বিএসএল আবাসিক হোটেলে নিয়ে যায় শিবলী সাদিক। সেখানে ধর্ষণের পরদিন সকাল ১০টায় ভিকটিমকে নিয়ে মোটরসাইকেলে করে ফৌজদারহাট রিং রোডের মাথায় যায়। সেখানে ভিকটিমের দুটি মোবাইল নিয়ে কৌশলে মোটরসাইকেল থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় শিবলী। এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা পতেঙ্গা থানার এসআই আশিষ কুমার দে মীরসরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে বুধবার রাতে তাকে গ্রেফতার করে। এসআই আশিষ কুমার দে বলেন, গ্রেফতারের পর জানা যায় ওই আসামি যে পরিচয় ও নাম-ঠিকানা ব্যবহার করে ফেসবুকে পোস্ট দেয়, তা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে তার সঠিক নাম শিবলী সাদিক নাঈম। তার বাড়ি নরসিংদী জেলায়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।