চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদে মৌখিকে প্রক্সি দিতে এসে আটক – দৈনিক গণঅধিকার

চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদে মৌখিকে প্রক্সি দিতে এসে আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৪ | ৩:৫৫
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন এক ব্যক্তি। তার নাম জয় বিশ্বাস (২৬)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া বাজার এলাকার কাঞ্চন বিশ্বাসের ছেলে। শনিবার (১৮ মে) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েন জয় বিশ্বাস। এর আগে তিনি লিখিত পরীক্ষাতে প্রক্সি দিয়ে উত্তীর্ণ হয়েছেন। আটকের পর তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষা দিতে আসা জয় বিশ্বাস নামে এক পরীক্ষার্থীকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তার নথিপত্র দেখে পরীক্ষায় প্রক্সি দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’ এর আগে, গত ৮ মে সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন তিন জন। তারা অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়েছিলেন। এর হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া এলাকার মো. আবদুল মতলব চৌধুরীর ছেলে মো. জয়নাল আবেদীন চৌধুরী, চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া এলাকার মো. ছাদেকুল ইসলামের চৌধুরীর ছেলে মো. জাবেদ ও লোহাগড়া উপজেলার সুখছড়ী এলাকার স্বজন দাশের ছেলে রনি দাশ। তাদের কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করা হয়। তারও আগে, গত ৩ মে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে খুলশী থানাধীন ওমরগণি এমইএস কলেজকেন্দ্রে লিখিত পরীক্ষা চলাকালে প্রক্সি দেওয়ার সময় গোয়েন্দা সংস্থা-এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে আব্দুর রৌফ মিয়া নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে দণ্ডবিধির ১৮৮ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।