চাঁদপুরে পাসপোর্ট অফিসের আশপাশে অভিযান চালিয়ে ১৬ দালাল আটক – দৈনিক গণঅধিকার

চাঁদপুরে পাসপোর্ট অফিসের আশপাশে অভিযান চালিয়ে ১৬ দালাল আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৪ | ১০:২৪
মানুষের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই পূর্বক র‌্যাব-১১ কুমিল্লার একটি বিশেষ দল চাঁদপুর পাসপোর্ট অফিস এলাকা তরপুরচন্ডীতে অভিযান চালিয়েছে। এতে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা মো. ইয়াসিনসহ ১৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। রবিবার (২৩ জুন) দিনগত রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক (উপপরিচালক) লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান। গ্রেফতার দালালরা হলেন- ইয়াসিন (২২), মামুন (৩৭), মুনকার আহমেদ রাজ (২২), তানভীর (২৩), মোবারক গাজী (৪০), রবিউল আলম (২৮), শরীফ হোসেন (৩৭), শাওন (২২), নুরুল ইসলাম মজুমদার (২৬), অমিত হাসান (২২), তোফাজ্জল দেওয়ান (৫৫), সেলিম (৪০), রানা (৩৭), সাজ্জাদ (১৯), তামিম হোসেন (২৩) ও আরমান হোসেন (৩০)। তাদের বাড়ি চাঁদপুর সদরসহ জেলার অন্যান্য উপজেলায়। গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ১৮৩ পাসপোর্ট ডেলিভারি স্লিপ, আটটি মোবাইল ফোন, নগদ ৪৫ হাজার ২০০ এবং পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের প্রচলিত নিয়ম অনুসরণ করে পাসপোর্ট প্রাপ্তি সব নাগরিকের অধিকার। তবে অধিকাংশ সময় অসংখ্য ভুক্তভোগী দালাল চক্রের সদস্যকে পাসপোর্ট করতে দিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার পরও পাসপোর্ট পায়নি মর্মে লিখিত ও মৌখিক অভিযোগ করে। অভিযোগের সত্যতা যাচাই এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ রবিবার দুপুরে চাঁদপুর সদরের তরপুরচন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। তিনি আরও জানান, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে পাসপোর্ট প্রস্তুত করে দেবে বলে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।