চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ কিশোর নিহত – দৈনিক গণঅধিকার

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ কিশোর নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১১:৩৩
চুয়াডাঙ্গার ভিন্ন ভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেল ও রাতে পৃথক দুই দুর্ঘটনায় তারা নিহত হয়। নিহতদের একজন চুয়াডাঙ্গা পৌর এলাকার মাদরাসাপাড়ার ইজিবাইকচালক মজনুর ছেলে রাজ (১৮)। অন্যজন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ঘাটপাড়ার নুর ইসলামের ছেলে মুকুল হোসেন (৫০)। জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরণগাছিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে এক মোটরসাইকেলের চালক মুকুল হোসেন নিহত হয়। এর আগে, এদিন বিকেল সোয়া ৫টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের বোয়ালমারি গ্রামে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রাজ ঘটনাস্থলেই নিহত হন। এসময় সজীব (১৮) নামের আরেক কিশোর আহত হন। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক শেখ সেকেন্দার আলী বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে জেনেছি। এছাড়া বাসের ধাক্কায় আরেক স্কুলছাত্র নিহত হয়েছে। ঊর্ধ্বতন কর্মকতাদের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।