চুয়াডাঙ্গায় বাড়তি ভাড়া প্রতিরোধে দূরপাল্লার বাস কাউন্টার পরিদর্শন – দৈনিক গণঅধিকার

চুয়াডাঙ্গায় বাড়তি ভাড়া প্রতিরোধে দূরপাল্লার বাস কাউন্টার পরিদর্শন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৪ | ১১:৪৫
চুয়াডাঙ্গায় ঢাকাগামী বাসে বাড়তি ভাড়া আদায় প্রতিরোধে বাস কাউন্টার পরিদর্শন করেছে এ সংক্রান্ত ভিজিলেন্স টিম। শনিবার (২২ জুন) দুপুরে শহরের বড় বাজার এলাকার দূরপাল্লার বাস কাউন্টারগুলো পরিদর্শন করা হয়। এ সময় কাউন্টারগুলো থেকে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় না করতে সতর্ক করেন ভিজিলেন্স টিমের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া, বিআরটিএর মোটরযান পরিদর্শক আবু জামাল, নিরাপদ সড়ক চাই- নিসচার সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া বলেন, ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে পরিবহন কর্তৃপক্ষ যাতে বাড়তি ভাড়া না নেয় এ জন্য ঈদের আগে থেকেই সতর্ক করা হয়েছে। ঈদের পরেও কর্মস্থলে ফেরা মানুষেরা যাতে ভাড়া নিয়ে ভোগান্তিতে না পড়ে সেজন্য কাউন্টারগুলো তদারকি করা হচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।