চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সে ৪১৪ ভোটার আপত্তির নিষ্পত্তি – দৈনিক গণঅধিকার

চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সে ৪১৪ ভোটার আপত্তির নিষ্পত্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ৩:৪১
চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি শুনানি এবং নিষ্পত্তি হয়েছে। ৯৪৯ জন ভোটারের মধ্যে ১২০ জন ভোটারকে অবৈধ ঘোষণা করেছে আপিল বোর্ড। বৃহস্পতিবার (৬ জুন) রাত ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ভবন মিলনায়তনে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিযোগকারী এবং তাদের পক্ষে প্যানেল আইনজীবীরা অংশ নেন। এর আগে কয়েকজন সাধারণ সদস্য খসড়া ভোটার তালিকার ৪১৪ জন ভোটারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। তবে শেষ পর্যন্ত আপিল বোর্ড ১০৫ জন সাধারণ সদস্য ও ১৫ জন সহযোগী সদস্যকে বাতিল ঘোষণা করেন। জানা যায়, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার আপত্তি শুনানি ও নিষ্পত্তি করার নির্ধারিত দিন ছিলো। এদিন বিকেল ৫ টায় নির্বাচনের দায়িত্বে থাকা আপিল বোর্ড বসে চেম্বার ভবন মিলনায়তনে। নির্ধারিত সময়ে অভিযোগকারী ও সম্ভাব্য প্রার্থীরা আপিল বোর্ডের শুনানিতে অংশ নেন। শুনানি করেন তিন সদস্যের আপিল বোর্ডের চেয়্যারম্যান অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুল, সদস্য অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন ও অ্যাডভোকেট তসলিম উদ্দীন ফিরোজ। খসড়া ভোটার তালিকার ৬৯৯ জন সাধারণ ভোটারের মধ্যে আপত্তি থাকা ২৬৭ জন ও ২৫০ জন সহযোগী ভোটারের মধ্যে আপত্তি থাকা ১৪৭ জনসহ মোট ৪১৪ জন ভোটারের প্রত্যেকের কাগজপত্র নিয়ে পুনরায় যাচাই-বাছাই করা হয়। আপিল বোর্ডের চেয়্যারম্যান অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুল বলেন, বাদ যাওয়া সদস্যরা আবারও আপিল করতে পারবে কিনা সেটা আমরা বলতে পারবো না। আপিল বোর্ডের দায়িত্ব শুক্রবার ৭ জুন শেষ হবে। তবে নতুন করে কোনো অভিযোগ বা কোনো কার্যক্রম নেয়া বা দেয়ার এখতিয়ার আমাদের নেই। নির্বাচন কমিশন যে কাজগুলো করবে সেই কাজের পছন্দ-অপছন্দের বিষয়গুলো আপিল বোর্ডের কাছে আপত্তি আকারে উপস্থাপন করলে, সেটির সমাধান করাই আপিল বোর্ডের কাজ। বাতিল হওয়াদের বেশির ভাগের কারো কারো ট্রেড লাইসেন্স, কারো কারো টিন সার্টিফিকেট যথাযথ না থাকায় তাদেরকে বাতিল করা হয়েছে। আমাদের কাছে আর কোনো সুযোগ নেই। ব্যবসা প্রতিষ্ঠান আছে কি নেই, এটা আপিল বোর্ডের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে দেখার বিষয় যথাযথভাবে টিন সার্টিফিকেট ও ট্রেড লাইসেন্স আছে কিনা। প্রতিষ্ঠান আছে কি নেই, সেটা ট্রেড লাইসেন্স প্রদানকারীর দেখার বিষয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।