চৌগাছায় ভোটকেন্দ্রে হাতুড়ি দেখিয়ে ভয় দেখানো যুবককে কারাদণ্ড – দৈনিক গণঅধিকার

চৌগাছায় ভোটকেন্দ্রে হাতুড়ি দেখিয়ে ভয় দেখানো যুবককে কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৪ | ৭:৩৩
যশোরের চৌগাছা উপজেলার বড় কাকুড়িয়া কেন্দ্রে হাতুড়ি নিয়ে ভোটারদের মারতে উদ্যত হওয়ায় আব্দুল মজিদ নামে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ মে) দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে। দণ্ডিত আব্দুল মজিদ (৩৫) কাকুড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, চৌগাছা উপজেলা স্বরূপদাহ ইউনিয়নের বড়কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলছিল। দুপুর আড়াইটার দিকে ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে আব্দুল মজিদের বাগবিতণ্ডা হয়। এরপর তিনি বাড়ি থেকে একটি হাতুড়ি নিয়ে এসে কনস্টেবল মমিনুর রহমানকে মারতে উদ্যত হন। তখন পুলিশের অন্য সদস্যরা তাকে আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেন। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, কোনও পুলিশ সদস্যকে নয়, আব্দুল মজিদ সাধারণ ভোটারের মধ্য ভীতি প্রদর্শনের জন্য হাতুড়ি বের করেছিলেন। যে কারণে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, সাধারণ ভোটারকে ভয় ভীতি দেখানোর কারণে আব্দুল মজিদকে সাজা দেওয়া হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।