জামাল ভূঁইয়া কি আবাহনীতেই থাকবেন ? – দৈনিক গণঅধিকার

জামাল ভূঁইয়া কি আবাহনীতেই থাকবেন ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৪ | ১১:১১
আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োর সঙ্গে চুক্তি ভঙ্গ করে আবাহনী লিমিটেডের হয়ে লিগের মাঝপথে খেলেছিলেন জামাল ভূঁইয়া। মৌসুম শেষে তাকে রাখার বিষয় দলটির আগ্রহ কম ছিল। তবে দিন কয়েক আগে হঠাৎ করে আকাশী-নীল জার্সিধারী দলটি নতুন করে জামালকে পেতে চাইছে। আগামী মৌসুমের জন্য বাংলাদেশ অধিনায়ককে নতুন করে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আবাহনী লিমিটেডের ম্যানেজার কাজী নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'আমাদের মধ্যমাঠে হৃদয়, পাপন সিংহ ও রবিউলের পাশাপাশি আরও একজন খেলোয়াড় দরকার। তাই জামালকে আমরা পেতে চাই। এরই মধ্যে ওর কাছে প্রস্তাবও দেওয়া হয়েছে।' বয়সের কারণে জামালকে ঘিরে ক্লাবগুলোর আগ্রহ কম। তাই সামনের মৌসুমে কোন দলে খেলবেন, এ নিয়ে আলোচনা কম হচ্ছিল না। আবাহনীতে খেলার প্রস্তাব পেয়ে জামালও খুশি। তবে এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না। ইউরো চ্যাম্পিয়নশিপ নিয়ে টিভি চ্যানেলে বিশ্লেষকের কাজে ব্যস্ত থাকা জামাল বলেছেন, ‘আবাহনী থেকে নতুন মৌসুমের জন্য খেলতে অফার দেওয়া হয়েছে। পারিশ্রমিকও ভালো। তবে এখনও ঠিক করিনি কোথায় খেলবো।' আবাহনী এবার আগের চেয়ে শক্তিশালী দল গড়তে যাচ্ছে। নতুন কোচিং স্টাফের সঙ্গে লিগে সেরাদের নিয়ে দল গড়ছে। আর ছেড়ে দিয়েছে বেশিরভাগ পুরানোদের।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।