জীবননগরে সমকামী বিয়ের অভিযোগে ২ যুবক কারাগারে – দৈনিক গণঅধিকার

জীবননগরে সমকামী বিয়ের অভিযোগে ২ যুবক কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৪ | ১১:৫৬
চুয়াডাঙ্গার জীবননগরে সমকামী বিয়ের অভিযোগে এনায়েত উল্লাহ (২৫) ও সবুজ হোসেন (২৪) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। শনিবার (২২জুন) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নে হরিহরনগর থেকে তাদের আটক করা হয়। রোববার (২৩ জুন) দুপুরের তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত এনায়েত উল্লাহ একই গ্রামের আব্দুল মজিদের ছেলে ও সবুজ হোসেন পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, এনায়েত উল্লাহ একজন বিবাহিত পুরুষ। তার ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এরমধ্যে তিনি কুশাডাঙ্গা গ্রামের সবুজ নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তারা গত দেড় মাস আগে বিয়ে করেন। তবে দুজন পুরুষ হওয়ায় কীভাবে বিয়ে হয়েছে বা কে বিয়ে দিয়েছেন তার সদুত্তর পাওয়া যায়নি। তবে বিষয়টি জানাজানি হলে এনায়েতুল্লাহর স্ত্রী রাগ করে তার বাবার বাড়ি চলে যান। স্ত্রী চলে যাওয়ার পর এনায়েতুল্লাহ সবুজকে সঙ্গে করে নিয়ে তার নিজ বাড়িতে নিয়ে আসেন। তারা রাতে একসঙ্গে অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে এনায়েতুল্লাহর স্ত্রী ও তার ভাই এবং গ্রামের গণ্যমান্য কয়েকজনকে নিয়ে এনায়েতের বাড়ি হরিয়াননগরে উপস্থিত হয়। পরে গ্রামবাসীর সহযোগিতায় দুজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে এনায়েতুল্লাহর স্ত্রী বলেন, আমার স্বামী প্রায়ই রাতে বাইরে থাকত। তুমি কোথায় থাকো, জিজ্ঞেস করলে তিনি উত্তর দিতেন, আমি যেখানেই থাকি তাতে তোর কী? আমাকে মারধর করতেন। তিনি আরও বলেন, এই সবুজ নিহা পরিচয়ে আমার স্বামীর সঙ্গে কথা বলতেন। বিষয়টি আমার শ্বশুরকে জানালে তিনিও ছেলের পক্ষ নেন। আমার স্বামী আর একটা বিয়ে করেছিল সেটি পরিবারের সবাই জানত। তবে সেটি এই সবুজের সঙ্গে তা আমি জানতাম না। পরে জানতে পারি। সবুজের গ্রামের বাসিন্দারা জানান, সবুজ পুরুষ হলেও তিনি মেয়েদের মতো করে চলাফেরা করেন। বিভিন্ন বিয়ে বাড়িতে নাচ-গান করেন। এছাড়া কয়েক বছর আগে তার একটি বিয়েও হয়। কিন্তু কয়েক মাস পর সেই স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ দুই যুবককে আটক করে থানা হেফাজতে নেয়। পরে দুই যুবককে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।