ঝিনাইদহে মাধ্যমিক বিদ্যালয় ও চট্টগ্রাম কাস্টমসে দুদকের পৃথক অভিযান – দৈনিক গণঅধিকার

ঝিনাইদহে মাধ্যমিক বিদ্যালয় ও চট্টগ্রাম কাস্টমসে দুদকের পৃথক অভিযান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৪ | ১১:৩৯
নিয়োগ বাণিজ্যের অভিযোগে ঝিনাইদহের হরিণাকুণ্ডে কন্যাদহ মনির উদ্দীন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক অভিযান চালায় দুদক। অন্যদিকে, আমদানি নিষিদ্ধ ঘনচিনি শনাক্ত করার পরও খালাস করার অভিযোগে চট্টগ্রাম কাস্টমসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৩ মে) দুদকের চট্টগ্রাম ও ঝিনাইদহ অফিস থেকে এসব অভিযান চালানো হয়। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, চট্টগ্রাম কাস্টমস হাউজের কিছু কর্মকর্তার বিরুদ্ধে আমদানি নিষিদ্ধ ঘনচিনি শনাক্ত করার পরও খালাস করার অভিযোগ পায় দুদক। পরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে চট্টগ্রাম কাস্টম হাউজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুদক সদস্যরা ওই অফিসের এআইআর শাখা থেকে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযানে পাওয়া তথ্য বিস্তারিতভাবে যাচাই করে কমিশনের সিদ্ধান্ত চেয়ে প্রতিবেদন দাখিল করা হবে। অপরদিকে, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ মনির উদ্দীন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ে ঘুষের বিনিময়ে সহকারী প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদে কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগ পায় দুদক। ঝিনাইদহের দুদক অফিস থেকে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত রেকর্ডপত্র ও অভিযোগ সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।